Wednesday, October 21, 2026
25 C
Kolkata

একই সুরে বিজেপি এবং মিমকে আক্রমণ মমতার

নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর তৎপরতা চোখে পড়ার মতো। নির্বাচনী প্রচারাভিযান কার্যত শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ও নেমে পড়েছে মাঠে। তাদের সর্বভারতীয় সভাপতিকে ইতিমধ্যে নিয়ে এসেছে। জনসভা করছেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীরা। কংগ্রেস এবং বামদল গুলো অবশ্য এখনও ততটা সক্রিয় হয়নি। অন্য দিকে আব্বাস সিদ্দিকী এবং মিম আসরে নেমে পড়েছে নিজেদের প্রাথমিক প্রস্তুতি চূড়ান্ত করতে। এরই মাঝে আজ জলপাইগুড়ির জনসভা থেকে বিজেপি এবং মিমকে একই সুরে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আজ দুই দলের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার রাজনীতি করার অভিযোগ করেন। তিনি বলেন, বিজেপি হিন্দুদের এলাকায় হিন্দুদের নামে ভালো ভালো কথা বলবে ফলে ওরা হিন্দু ভোট পাবে আর আরেক দল মুসলিমদের ভোট পাবে তো আমি কি কাচাকলা খাবো? এই রাজনীতির বিরোধীতা করা দরকার।

তিনি মিমকে নিশানা করে তাদের বিরুদ্ধে বিজেপির টাকায় রাজনীতি করার অভিযোগ করেন। তিনি বলেন, সংখ্যালঘুদের ভোট ভাগ করার জন্য ওরা হায়দরাবাদের পার্টিটা এনেছে। ওরা এখানে কয়েকটাকে জোগাড় করেছে। ওরা বিজেপির টাকায় এটা করে। বিহার নির্বাচনে এটা প্রমাণিত হয়ে গিয়েছে। অন্যান্য নির্বাচনেও হয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories