Saturday, July 25, 2026
27.1 C
Kolkata

ভারতে হোয়াটসঅ্যাপ বন্ধ করার হুমকি দিলো মেটা

এবার ভারতে হোয়াটসঅ্যাপ বন্ধ করার হুমকি দিলো মেটা।  ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার জন্যে হোয়াটসঅ্যাপের এন্ড-টু এন্ড-এনক্রিপশন ফিচারটি ভারতে প্রত্যাহারের চেষ্টার মুখে এই হুমকি দিল মেটা।

এর আগে ভারতের তথ্যপ্রযুক্তি আইন অনুসারে এন্ড-টু-এন্ড এনক্রিপশন বন্ধের সিদ্ধান্তটি চ্যালেঞ্জ করে আপিল করেছে মেটা।

মেটার আইনজীবি তেজস কারিয়া আদালতকে বলেন, ভারতে হোয়াটসঅ্যাপের প্রায় ৪০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। এতে অনলাইনে পেমেন্টের জন্য ইউপিআই ফিচার যুক্ত করা হয়েছে। ভারতে অ্যাপটির কার্যক্রম বন্ধ হয়ে যাক তা মেটা ও হোয়াটসঅ্যাপ কখনোই চায় না।

উল্লেখ্য,  ২০২১ সালে পাস হওয়া তথ্যপ্রযুক্তি আইন অনুসারে মেসেজিং অ্যাপগুলোকে ব্যবহারকারীদের মেসেজ শনাক্ত করতে দেওয়ার কথা বলা হয়। হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপশনের ফলে ভারত সরকার মেসেজগুলো দেখতে পারে না। হোয়াটসঅ্যাপও এসব মেসেজ দেখার সুযোগ পায় না।

ভারতের সংবিধান অনুযায়ী এই আইন ভারতের নাগরিকদের গোপনীয়তা লঙ্ঘন করবে বলে আদালতে দাবি করেছে মেটা।

এদিকে ভারত সরকারের দাবি,  নাগরিকদের সুরক্ষা ও ক্ষতিকর কনটেন্টকে বাধা দিতে মূল ব্যক্তিকে শনাক্ত করা জরুরি। শনাক্ত করা না গেলে সমাজে আরো বেশি ভুয়া তথ্য ও হিংসা ছড়াবে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories