Wednesday, October 21, 2026
24 C
Kolkata

“মিড-ডে-মিল” প্রকল্প থেকে হল “পিএম পোষণ” প্রকল্প,বিরোধিতা তৃনমূলের

এনবিটিভি ডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ২০০১সালের ২৮শে নভেম্বর থেকে মিড-ডে–মিলের ব্যাবস্থা শুরু হয়। দুপুরে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের দিতে হবে পুষ্টিকর খাদ্য নির্দেশ দেয় সরকারকে। নির্দেশ অনুযায়ী প্রত্যেক সরকারী পুষিত স্কুলকে দিতে হবে “মধ্যাহ্নের আহার”। কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের তত্ত্বাবধানে মিড- ডে- মিলের- ব্যাবস্থা করা হয়। এই প্রকল্পটিসফল ভাবে বাস্তবায়ন ও হয় ।

গত বুধবার আহার প্রকল্পের নাম বদলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মিড ডে মিল থেকে তা হল- পিএম পোষণ । এই প্রকল্পে ১১.২ লক্ষ স্কুলের পড়ুয়াকে মিড-ডে মিল দেওয়া হবে। আগামী ২০২১-২০২৬ সালের শিক্ষা বর্ষে ৫ বছরে মোট খরচ হবে ১.৩১ লক্ষ কোটি টাকা।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন “ প্রধানমন্ত্রীর পি এম পোষণ স্কিকিমের মাধ্যমে স্কুল ছাত্র -ছাত্রীদের নিট্রেশন বৃদ্ধির দিকে বিশেষ লক্ষ্য রাখা হয়েছে”।

বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন আর্থিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভায় এদিন “পিএম পোষণ”  অনুমোদিত হয়েছে। এই প্রকল্পে আগামী ৫ আর্থিক বছরে কেন্দ্রের খরচ ধরা হয়েছে ৫৪ হাজার ৬১ কোটি টাকা। ৩১ হাজার ৭৩৩ কোটি টাকা দেবে রাজ্যগুলি। খাদ্যশস্যের জন্য অতিরিক্ত ৪৫ হাজার কোটি বরাদ্দ করবে কেন্দ্রীয় সরকার। সবমিলিয়ে প্রকল্পের খরচ ১ লক্ষ ৩০ হাজার ৭৯৪ কোটি টাকা।

এদিন এই প্রকল্পের নাম পরিবর্তনের বিরোধিতা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।
প্রকল্পে রাজ্যগুলি খরচ করলেও ‘পিএম পোষণ’ নামকরণ কেন করা হল? প্রশ্ন তুলেছেন রাজ্যর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি টুইটারে লিখেছেন,”কেন্দ্রীয় সরকার “মিড ডে মিল” প্রকল্পের নাম বদলে করেছে “পিএম পোষণ”। এই প্রকল্পে নতুন কিছুই নেই। ব্যয়ভার ৬০-৪০ হারে বহন করবে কেন্দ্র ও রাজ্য। তাহলে কেন নতুন নাম? প্রতিটি প্রকল্পে প্রধানমন্ত্রীর নাম যোগ করার তাগিদে? আমরা প্রতিবাদ করছি।’

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর Tweet

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories