Friday, July 24, 2026
26.5 C
Kolkata

পরিযায়ী শ্রমিকদের ভাড়া দিয়ে ফিরতে হবে, জানিয়েছে রেল কর্তৃপক্ষ, সামাজিক দূরত্ব বজায় রেখে পরিষেবা চলবে

এনবিটিভি ডেস্কঃ লম্বা লক ডাউনের মাঝে চরম সমস্যায় ছিল পরিযায়ী শ্রমিকরা। এবার ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিক, ছাত্রছাত্রী, তীর্থযাত্রীদের ফেরাতে গতকাল, মে দিবস থেকেই বিশেষ ট্রেন চালাতে শুরু করেছে রেল। শুক্রবার বিস্তারিত গাইডলাইন দিয়ে রেলমন্ত্রক জানিয়ে দিয়েছে, ভিন্ রাজ্যে আটকে থাকা শ্রমিক-সহ অন্যান্যদের ফেরাতে ভাড়া নেওয়া হবে। তাতে স্লিপার ক্লাসের ভাড়ার সঙ্গে যুক্ত হবে আরও ৫০ টাকা। ৩০ টাকা সুপার ফাস্ট চার্জ এবং ২০ টাকা অন্যান্য চার্জ।

বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছিল লকডাউনের মধ্যেই ভিন্ রাজ্যে আটকে থাকা শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরানো হবে। তবে প্রথমে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকেই বলেছিল, যানবাহনের ব্যবস্থা করতে। কিন্ত একাধিক রাজ্য দাবি জানায় ট্রেন চালানোর। শুক্রবার কেন্দ্র জানায় বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক।

ওই নির্দেশিকাতেই বলা হয়, টিকিট থেকে ট্রেনের সূচি ইত্যাদির ব্যাপারে রেলমন্ত্রক বিস্তারিত গাইডলাইন দেবে। শুক্রবার রাতে রেলমন্ত্রক যে গাইডলাইন দিয়েছে তাতে বলা হয়েছে, রাজ্যগুলি যে তালিকা রেলকে দেবে.শুধুমাত্র তাঁদেরই ট্রেনে উঠতে দেওয়া হবে। এর বাইরে অন্য কাউকে কোনও ভাবেই ট্রেনে ওঠানো হবে না। রেলের তরফে বলা হয়েছে, রাজ্যের কাছ থেকে পুরোটা জেনে নিয়েই যেন শ্রমিক বা ছাত্রছাত্রীরা স্টেশনে আসেন। সামাজিক দূরত্ব মেনেই যাত্রীদের আনা হবে বলে জানিয়েছে রেল।

গতকাল মোট ছ’টি ট্রেন বিভিন্ন জায়গা থেকে যাত্রা শুরু করেছে। তারমধ্যে রাজস্থানের কোটা থেকে ছাড়া ছাত্রছাত্রীদের ট্রেন রাত ন’টা নাগাদ ঝাড়খণ্ডে পৌঁছয়। গতকাল ঝাড়খণ্ডের উদ্দেশে প্রথম ট্রেনটি রওনা দেয় তেলেঙ্গানা থেকে। কেরলের এর্নাকুলাম থেকে ভুবনেশ্বর আসছে আরও একটি ট্রেন।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories