Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

মোদির মডেল গুজরাটে আবর্জনার গাড়িতে করে পাঠানো হচ্ছে ভেন্টিলেটর

নিউজ ডেস্ক : মোদির রাজ্য গুজরাটে এবার ভেন্টিলেটর পাঠানোর জন্য আবর্জনার গাড়ির ব্যবস্থা করল গুজরাটের বিজেপি সরকার। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর বিতর্ক। কিছুদিন আগেই শোনা যাচ্ছিল পিএম কেয়ার ফান্ড থেকে বিভিন্ন রাজ্যে পাঠানো ভেন্টিলেটর গুলোর কার্যক্ষমতা সাধারণ ভেন্টিলেটরের তুলনায় অনেক কম। তাই বেশিরভাগ চিকিৎসক কেন্দ্রের দেওয়া ওই সব ভেন্টিলেটর ব্যবহারে স্বচ্ছন্দ বোধ করছেন না। তার মাঝেই এই নয়া বিতর্ক।

 

গুজরাটে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে কোভিড সংক্রমণ। সে জন্য সুরাত জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ৩৪টি ভেন্টিলেটর। কিন্তু তা পাঠানো হয়েছে পৌরসভার আবর্জনার গাড়িতে। স্বাভাবিক ভাবে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

গত সোমবার রাজ্যে এই প্রথম একদিনে তিন হাজার জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। সবার প্রয়োজনমত চিকিৎসা পরিষেবা দেওয়ার মতো ভেন্টিলেটর হাসপাতালে মজুত নেই। তাই ভালসাড থেকে সুরাতে ভেন্টিলেটর পাঠানোর ব্যবস্থা করে প্রশাসন। ভালসাডের কালেক্টর আরআর রাওয়াল জানান, সুরাত পুরনিগমের গাড়িতে ভেন্টিলেটরগুলি হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর পেয়েছেন। তিনি জানান, বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে প্রথমবার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩০০০ ছাড়াল। গত ২৪ ঘণ্টার মধ্যে ৩,১৬০ জন আক্রান্ত হয়েছেন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মৃতের সংখ্যা ১৫ থেকে বেড়ে ৪,৫৮১-তে পৌঁছেছে। রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৬২৫২ জন।আমেদাবাদের ৭৭৩জন, সুরাতে ৬০৩ জন, রাজকোটে ২৮৩, ভদোদরায় ২১৬ জন আক্রান্ত হয়েছেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories