Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

বিজেপির সঙ্গে নীতি নৈতিকতা দেখানোর প্রশ্নই নেই, বিধায়ক পদ ছাড়বেন না মুকুল রায়, হতে পারেন PAC চেয়ারম্যান

নিউজ ডেস্ক : আজই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন, বিধায়ক পদ ছেড়ে দেওয়া উচিত মুকুল রায়ের। মুকুলের ঘনিষ্ঠ মহলও মনে করেছিল, নৈতিকতা দেখিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন তিনি। কিন্তু না, এখনই তেমন কিছু হচ্ছে না। সূত্রের খবর, তৃণমূল শিবিরের উচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর আপাতত বিধায়ক হিসেবেই রয়ে যাচ্ছেন তিনি। মনে করা হচ্ছে, বিধানসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন মুকুল। বলা হচ্ছে, বিজেপির মতো রাজনৈতিক দল নীতি নৈতিকতা বোঝেনা তাই ওদের সঙ্গে নীতি নৈতিকতা দেখানোর প্রয়োজন নেই।

মুকুল রায়কে নিয়ে বিজেপি কী পদক্ষেপ নেয়, সেটাই দেখতে চাইছে ঘাসফুল শিবির। সূত্রের খবর, মুকুল রায়কে বিধানসভায় পিএসি-র (পাবলিক অ্যাকাউন্টস কমিটি) চেয়ারম্যান করা হতে পারে। তবে এখনও পরিকল্পনার স্তরে আছে সবটাই। কারণ এই পদটি সচরাচর দেওয়া হয় মূল বিরোধী দলের মনোনীত কোনো নেতাকে। তবে এবার তৃণমূল শিবির এই পদটি বিজেপিকে নাও দিতে পারে বলে শোনা যাচ্ছে।

এদিকে মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন আনতে পারে বিজেপি। তবে বিজেপির বিধায়ক হয়ে তিনি তৃণমূলের কাজ করতে পারবেন কি না তা বিচারের ক্ষমতা একমাত্র বিধানসভার স্পিকারের। তিনি পদক্ষেপ না করলে কোনও অসুবিধা নেই। সে কারণেই তৃণমূল ধীরে চলো নীতি নিয়েছে বলে খবর। আপাতত স্পিকারের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে তৃণমূল কংগ্রেস।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories