Wednesday, March 11, 2026
24.4 C
Kolkata

লখনউয়ে মুসলিম দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা!

উত্তরপ্রদেশের লখনউয়ের জানকিপুরম এলাকায় একটি আখের রসের ছোট দোকানে আগুন লাগানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই দোকানটি পুড়িয়ে দেওয়া হয়।

জানা গিয়েছে,দোকানের মালিকের নাম মুন্না, যিনি বাহরাইচ জেলার বাসিন্দা। প্রায় ১০ থেকে ১২ বছর ধরে তিনি ওই এলাকায় আখের রসের দোকান চালাচ্ছিলেন। স্থানীয়দের মতে, এতদিন তার দোকানকে কেন্দ্র করে কোনও সমস্যা বা অভিযোগের কথা শোনা যায়নি। ঘটনার সময় মুন্না ও তার পরিবার বাহরাইচে আত্মীয়দের বাড়িতে গিয়েছিলেন, ফলে দোকানটি ফাঁকাই ছিল।

শুক্রবার একটি ছোট ভিডিও হঠাৎ বিভিন্ন সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, মুন্নার মানসিকভাবে অসুস্থ ছোট ছেলে, যার বয়স আনুমানিক সাত থেকে দশ বছর, আখের রসের মেশিনের পাশে রাখা বরফের টুকরো মুখে দিচ্ছে। ভিডিওটি যিনি তুলছিলেন, তিনি বিষয়টি নিয়ে কটূক্তিও করেন। তবে সেই সময় ছেলেটির বাবা সেখানে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

ভিডিও ভাইরাল হওয়ার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, এরপর কিছু মানুষ ক্ষুব্ধ হয়ে রাতে দোকানটিতে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুরো দোকানটি পুড়ে যায়। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এলাকার বাসিন্দা ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। তাদের বক্তব্য, একটি শিশুর আচরণকে কেন্দ্র করে এমনভাবে একটি পরিবারের জীবিকা নষ্ট করা অন্যায়। অনেকেই জানিয়েছেন, ছেলেটির বিশেষ যত্নের প্রয়োজন, তাকে নিয়ে বিদ্বেষ ছড়ানো বা পরিবারের ক্ষতি করা উচিত নয়।

খবর পেয়ে জানকিপুরম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর মুন্নার পরিবার গভীর দুশ্চিন্তায় রয়েছে। স্থানীয় মানুষ ও সমাজকর্মীরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

Hot this week

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

ইরান যুদ্ধ ইস্যুতে আলোচনায় নিশ্চুপ কেন্দ্র! বিরোধীদের তীক্ষ্ণ প্রশ্ন উত্তাল সংসদ

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই সংসদে পশ্চিম এশিয়ার...

ইরানে হামলার বিরোধিতা জানিয়ে শিয়ালদহে প্রতিবাদে সরব সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা

ইরানে সাম্প্রতিক মার্কিন ও ইজরায়েলি সামরিক হামলার বিরুদ্ধে তীব্র...

ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ না দেওয়ার দাবিতে কমিশনের দ্বারস্থ নাগরিক সংগঠন

রাজ্যের ভোটার তালিকা নিয়ে নতুন করে উদ্বেগ ও বিতর্ক...

‘অমৃত ভারত’ প্রকল্পে বদলে গেল হুগলির শেওড়াফুলি স্টেশন, জীবিকা হারিয়ে বিপাকে অটোচালক ও যাত্রীরা!

হুগলির শেওড়াফুলি রেলস্টেশনকে সম্প্রতি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায়...

Topics

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে থাকতে দিল্লি আদালতের অনুমতি, ১০ দিনের অন্তর্বর্তী জামিন শারজিল ইমামের!

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার তথাকথিত বৃহত্তর ষড়যন্ত্র...

Related Articles

Popular Categories