Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

আজ কর্ণাটকে হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে বন্‌ধের ডাক মুসলিম সংগঠনের

এনবিটিভি ডেস্কঃ মঙ্গলবার কর্ণাটকের স্কুল-কলেজে হিজাব পরা নিষেধাজ্ঞার রায় দিয়েছে কর্ণাটক হাইকোর্ট। এর প্রতিবাদে আজ কর্ণাটকে সারা রাজ্য জুড়ে বন্‌ধের ডাক দিয়েছে বেশ কিছু মুসলিম সংগঠন।বেশ কয়েকদিন আদালত শুনানির পর মঙ্গলবার রাজ্যের উচ্চ আদালত হিজাব নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

কর্ণাটক আমীর-ই-শরিয়াত মাওলানা সাগীর আহমেদ রাশাদি একটি ভিডিও বার্তায় এই বন্‌ধের ডাক দিয়ে বলেন,“ আমরা ভারতীয় সংবিধানের আত্মাকে বিশ্বাস করি, তাই সংবিধানের মূল ভিত্তি রক্ষা করতে হবে। কেননা হিজাবের রায় সংবিধান বহির্ভূত। এই রায়ের প্রতিবাদে সমস্ত মুসলমান, সচেতন ও সুশীল সমাজের মানুষদের বন্‌ধে অংশ নেওয়ার আহ্বান জানাই।”

মাওলানা সাগীর আহমেদ বলেনে, “স্বেচ্ছায় বনধে অংশ নেওয়ার জন্য আহ্বান করছি। এবং কাউকে তার দোকান বন্ধ করতে বাধ্য না করার জন্য বলব। শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলবে কর্ণাটক রাজ্যে বন্‌ধ।”

https://mobile.twitter.com/zoo_bear/status/1503978016317214721

এদিকে বিভিন্ন মুসলিম সংগঠনের বন্‌ধের ডাককে সমর্থন জানিয়েছে ছাত্র সংগঠন ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়া এবং অন্যান্য দলগুলিও।

হিজাব পরা পড়ুয়াদের রাষ্ট্রযন্ত্রের সমর্থনে হিন্দুত্ববাদী গুন্ডাদের দ্বারা টার্গেট ও হয়রানির শিকার হয়েছে। এই ধরনের বেশ কিছু শিক্ষার্থীকে ক্লাসরুম থেকে নিষেধ করা হয়েছে। এই রায় দানের পরেই তাদের অনেকেই হিজাব খুলে ফেলতে বলায় পরীক্ষা ও ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

দুর্ভাগ্যবশত হিজাব নিষেধাজ্ঞা বহাল রাখা হাইকোর্ট হিজাব পরিহিত পড়ুয়াদের শিক্ষা বা ডানপন্থী গুন্ডাদের হাতে তারা যে হয়রানির সম্মুখীন হয় সে বিষয়ে একটুও চিন্তিত নয়।

আদালতের রায়ের নিন্দা জানিয়েছে বিভিন্ন মুসলিম সংগঠন। জমিয়তে উলাম-ই-হিন্দ এটিকে “হতাশাজনক” বলে অভিহিত করেছে। জমিয়তের পক্ষ থেকে আরও জানান হয়, এই রায় সরাসরি ধর্মীয় স্বাধীনতার ওপর প্রভাব ফেলবে। আদালত নাগরিকদের বিবেক এবং বিশ্বাসের বিরুদ্ধে কোন বিষয়ে নির্দেশ দিতে পারে না।

মঙ্গলবার আদালতের পর্যবেক্ষণের পরে জানা যায় যে, ইসলাম ধর্মে মাথা ঢেকে রাখা একটি “অত্যাবশ্যকীয়” অনুশীলন নয়। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এই রায়কে কোনভাবে মেনে বলে জানিয়ে দেয় যে, হিজাবকে ইসলামের একটি “অবিচ্ছেদ্য” অংশ বলে অভিহিত করেছে। তাই কোনভাবে আদালতের রায় গ্রহণ যোগ্য নয়।

সূত্রের খব, মঙ্গলবার কর্ণাটক হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে মামলার জরুরী তালিকার জন্য আইনজীবীরা চাপ দেন। পরে  শীর্ষ আদালত জানিয়েছে যে এটি হোলি উৎসবের পরে তালিকাভুক্ত করার বিষয়ে বিবেচনা করবেন।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories