Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিতরণ হল কয়েক হাজার বিভিন্ন প্রজাতির গাছ

নিজস্ব প্রতিবেদক  : দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বাসস্ট্যান্ডে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডলের সহযোগিতা বিভিন্ন প্রজাতির প্রায় তিন হাজারের বেশি চারা গাছ দেওয়া হয় সাধারণ মানুষজনকে। এদিন বিভিন্ন প্রজাতির চারা গাছ মানুষজনের হাতে তুলে দেন জয়নগরকেন্দ্রের সাংসদ তথা জেলা মহিলা তৃণমূলের সভাপতি প্রতিমা মন্ডল, সঙ্গে থাকেন জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈবাল লাহিড়ী, ক্যানিং-১ পঞ্চায়েতে সমিতির সভাপতিসহ বিশিষ্টরা। এদিন মেহগনি, গামার, ডালিম,আম,সেগুন সহ বিভিন্ন প্রজাতির চারা গাছ তুলে দেওয়া হয়। ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে এবং বিগত বছর গুলিতে ঘূর্ণিঝড়ে সুন্দরবনে বিভিন্ন প্রজাতির গাছ নষ্ট হয়।ফলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে এলাকায় বাড়ি ও বাড়ির আশেপাশে গাছ লাগানোর জন্য এমন ধরনের অভিনব উদ্যোগ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories