Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

PCB এর সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সিরিজ বাতিলের জন্য আর্থিক ক্ষতিপূরণ দিতে চায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) প্রধান ডেভিট হোয়াইট বলেছেন, গত সপ্তাহে সিরিজ বাতিল করায় পাকিস্তানের যে আর্থিক ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি ভাবতে পারে নিউজিল্যান্ড। সোমবার এক বিবৃতিতে হোয়াইট বলেছেন, পাকিস্তানের বিপক্ষে বাতিল হওয়া ম্যাচগুলো ভবিষ্যতে খেলার বিষয়টিও বোর্ড ভেবে দেখবে।

‘এই মুহূর্তে নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিল বিষয়ে কথা বলা সমীচীন হবে না,’ বলেন তিনি। পাকিস্তান হোক বা ইংল্যান্ড যেখানেই দল যাবে, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
হোয়াইট বলেন, ‘যদিও সফরটি বাতিল করা হয়েছে, তবুও পিসিবির সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারে এনজেডসি।’

তিনি বলেন, ‘পাকিস্তানিরা এমন এক জাতি যাদের ক্রিকেটের প্রতি ব্যাপক আবেগ রয়েছে। আমি জানতে পেরেছি, সিরিজ বাতিল হওয়ায় তারা খুবই মর্মাহত হয়েছে।’

‘নিউজিল্যান্ড ক্রিকেট বুঝতে পারছে পাকিস্তানি ভক্তরা কতটুকু আঘাত পেয়েছে,’ বলেন তিনি।

গত শুক্রবার পিসিবিকে ‘নিরাপত্তা হুমকি’র কথা জানিয়েছে পাকিস্তান সফর বাতিল করে নিউজিল্যান্ড। রাউয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে ম্যাচের টসের কয়েক মিনিট আগে সফর বাতিল করে কিউইরা।

এর পরদিন নিউজিল্যান্ডের গণমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড এক প্রতিবেদনে জানায়, গোয়েন্দা সংস্থা ‘ফাইভ আইজ’ (নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া,কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সমন্বয়ে গঠিত)-এর উপদেশ অনুসারে ওয়েলিংটন এ সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories