Wednesday, October 21, 2026
25 C
Kolkata

এবার ঘরে বসে ছুঁতে পারবেন হাজরে আসওয়াদ

বিশ্বের যেকোনো প্রান্তের মুসলিমরা ঘরে বসেই পবিত্র কাবা শরিফে স্থাপিত কালো পাথর ‘হাজরে আসওয়াদ ছুঁয়ে’ দেখতে পারবেন। ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) প্রযুক্তির মাধ্যমে মুসলমানদের জন্য ‘হাজরে আসওয়াদ ছুঁয়ে’ দেখার সুযোগ করে দিতে সউদী সরকার এই নতুন উদ্যোগ নিয়েছে বলে আল আরাবিয়া ও গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্ট শেখ ডক্টর আবদুল রহমান বিন আবদুল আজিজ আল-সুদাইস এই ভার্চুয়াল প্রকল্পের উদ্বোধন করেন। ‘ভার্চুয়াল ব্ল্যাক স্টোন ইনিশিয়েটিভ’ নামে এই প্রকল্পটির লক্ষ্য হলো ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) এবং ডিজিটাল অভিজ্ঞতার মাধ্যমে সত্যিকারের অনুভূতি দেওয়া। এর আগে চলতি বছরের মে মাসে সউদী কর্তৃপক্ষ হাজরে আসওয়াদের কাছ থেকে তোলা একটি প্রকাশিত ছবি প্রকাশ করে। মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদের পরিচালনা পর্ষদ প্যারানমিক ফোকাস ব্যবহার করে হাজরে আসওয়াদের ওই ছবি ধারণ করেছিল।

মুসলমানদের বিশ্বাস বিখ্যাত হাজরে আসওয়াদ বা কালো পাথরটিকে জিব্রাইল (আ.) বেহেশত থেকে এনে হজরত ইব্রাহিমকে (আ.) দিয়েছিলেন। এজন্য হাজরে আসওয়াদকে বলা হয় জান্নাতি পাথর। হাজরে আসওয়াদ পবিত্র কাবা শরিফের দক্ষিণ-পূর্ব কোণে মাতাফ থেকে দেড় মিটার (চার ফুট) উঁচুতে অবস্থিত।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories