Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ভারতকে উড়িয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক : ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা লাভ করল উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড। সদাম্পটনে আজ টেস্টের চতুর্থ ইনিংসে কঠিন পরিস্থিতিতে ১৩৯ তাড়া করতে নেমে ৮ উইকেটের বিরাট ব্যবধানে জয় পায় কিউইরা। এইভাবে প্রথমবার আইসিসি আয়োজিত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় করায় নিউজিল্যান্ডকে অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটারেরা।

 

আজ টেস্টে চ্যাম্পিয়নশিপের বৃষ্টি বিঘ্নিত ফাইনাল ম্যাচের রিজার্ভ ডেতে ভারত ২ উইকেটের বিনিময়ে ৭০ রান নিয়ে দিনের খেলা শুরু করে। কিন্তু টিম সউদী, ট্রেন্ড বোল্ট এবং জেমসিনের ধারালো পেস বোলিং এর সামনে দাঁড়াতেই পারেনি ভারতের ব্যাটসম্যানরা। একে একে প্যাভিলিয়নে ফিরে যান পূজারা, কোহলি, রাহানেরা। পান্থ ৪৪ রান করে কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তাও বেশিক্ষণ সফল হয়নি। ভারতের ইনিংস শেষ হয় ১৭০ রানে। নিউজিল্যান্ডের পক্ষে সাউদি, বোল্ট এবং জেমিসন যথাক্রমে ৪টি, ৩ টি এবং ২ টি উইকেট দখল করেন।

এর পর ১৩৯ রানের ছোট টার্গেট ও বড়ো মনে হচ্ছিল বৃষ্টিস্নাত মাঠে। ইশান্ত এবং শামির বোলিং এ রান তুলতে চাপে পড়ে যায় দুই কিউয়ি ওপেনার কনওয়ে এবং লাথাম। দুই ওপেনারকে নিউজিল্যান্ডের দলীয় ৩৩ এবং ৪৪ রানে ফেরান আশ্বিন। তবে তারপর থেকে কেন উইলয়ামসন এবং রস টেইলরের পাহারায় সুরক্ষিত থাকে নিউজিল্যান্ডের মজবুত দুর্গ। তারাই ধীরে ধীরে জয়ের বন্দরে ভিড়িয়ে দেন কিউই তরী। ব্যক্তিগত ৫২ এবং ৪৭ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন উইলিয়ামসন এবং টেইলর। ভারতের হয়ে আশ্বিন ১০ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট লাভ করেন।

উল্লেখ্য প্রথম ইনিংসে ভারতের ২১৭ রানের জবাবে ২৪৯ রান করে নিউজিল্যান্ড। প্রথমে ম্যাচের বেশিরভাগ সময় বৃষ্টিতে নষ্ট হওয়ায় ফাইনাল ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত ম্যাচের ফল পাওয়া যাওয়ায় খুশি ক্রীড়া প্রিমিরা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories