Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

পাক সফর বাতিল: নিউজিল্যান্ড বোর্ডকে ধুয়ে দিলেন গিলিস্পি, কড়া আক্রমণ করলেন ড্যানি মরিসন, এলিয়ট, স্যামিরা

খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে নিউজিল্যান্ড পাকিস্তান সফর বাতিল করার পর ক্রীড়াঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। সাবেক-বর্তমান ক্রিকেটাররা মন্তব্য করছেন নানাভাবে। সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি পেসার জেসন গিলেস্পিতো ধুয়ো দিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটকে।

 

সাবেক অজি আরো লিখেছেন, ‘নিউজিল্যান্ডের উচিত হয়নি এভাবে হালকা সিদ্ধান্তে পাকিস্তান সফর বাতিল করা। তারা বারবার দেখিয়েছে যে তারা আমাদের দুর্দান্ত খেলাটি (ক্রিকেট) প্রচার এবং খেলার জন্য ভূমিকা পালন করতে ইচ্ছুক। তাই আমি এটা সঠিক মনে করি না। (নিউজিল্যান্ডের) তাদের সমালোচনা করুন।’
নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্য জগতে পরিচিত মুখ ড্যানি মরিসন বলেছেন, ‘খুবই দুঃখজনক! জানি না, যা ঘটেছে তা যথেষ্ট কি না? কিন্তু সত্যি পাকিস্তানে ঘুরতে ভালোবাসি। শেষের দিকে খেলার সময়ে সেখানকার সবার হাতের স্পর্শ অনুভব করি।’
সাবেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ড্যারেন সামি বলেছেন, ‘নিউজিল্যান্ড নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফর বাতিল করা হতাশাজনক। গত ছয় বছরে খেলার জন্য এবং পাকিস্তান ভ্রমণের খুব উপভোগ্য অভিজ্ঞতা আছে। আমি সব সময় নিরাপদ অনুভব করেছি। (নিউজিল্যান্ড ইস্যু) এটি পাকিস্তানের জন্য বড় ধরনে আঘাত।’
পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার বলেছেন, ‘পাকিস্তানকে খুন করেছে নিউজিল্যান্ড।’ পাকিস্তান অধিনায়ক বাবার আজম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আকস্মিক সিরিজ স্থগিতাদেশ অত্যন্ত হতাশর, যা পাকিস্তানের কোটি কোটি ক্রিকেট ভক্তের হাসি ফিরিয়ে আনতে পারত। আমাদের নিরাপত্তা সংস্থার সক্ষমতা ও বিশ্বাসযোগ্যতার ওপর পূর্ণ আস্থা রয়েছে। তারা আমাদের গর্ব এবং সর্বদা থাকবে! অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকার মাইক হেইসম্যান, ইংলিশ ক্রিকেটর মাইকেল ভন, শহিদ আফ্রিদি, মোহাম্মদ আফিজ, গ্র্যান্ট এলিয়টসহ অনেকেই হাতাশা প্রকাশ করেছেন।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories