Saturday, June 6, 2026
29.3 C
Kolkata

টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের, নেই সরফরাজ, পদত্যাগ কোচ মিসবাহ,ওয়াকারের

এনবিটিভি ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই জোর ধাক্কা খেল পাকিস্তান। কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মিসবা উল-হক। বোলিং কোচ ওয়াকার ইউনিসও সরে দাঁড়িয়েছেন। দু’জনেই নিজেদের সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-কে জানিয়ে দিয়েছেন। সোমবারই পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা হয়েছে।

করোনা-আক্রান্ত মিসবা এই মুহূর্তে জামাইকায় নিভৃতবাসে। মিসবা জানিয়েছেন, নিভৃতবাস এবং জৈব বলয়ে হাঁফিয়ে ওঠার কারণেই সরে দাঁড়াচ্ছেন তিনি। তাঁর কথায়, “জামাইকায় নিভৃতবাসে থাকাকালীনই গত ২৪ মাসে নিজের কাজকর্ম ফিরে দেখার সুযোগ পেলাম। আগামিদিনের সূচির কথাও ভেবেছি এবং বুঝতে পেরেছি যে এ ভাবেই আমাকে দীর্ঘদিন পরিবারের থেকে দূরে জৈব বলয়ে কাটাতে হবে। সে কারণেই কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সময়টা হয়তো খুব ভুল। কিন্তু এটাও জানি পরবর্তী চ্যালেঞ্জ নেওয়ার জন্য মানসিক ভাবে আমি ঠিক জায়গায় নেই। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনও নতুন, তাজা মুখের দরকার।”

মিসবা পদত্যাগ করেছেন বলেই সরে গেলেন ওয়াকারও। তিনি বলেছেন, “মিসবা আমার সঙ্গেই ভবিষ্যৎ পরিকল্পনা সাজিয়েছিল। দু’জনে একই সঙ্গে দায়িত্ব নিয়েছিলাম। তাই ও সরে যাওয়ায় আমিও ইস্তফা দিচ্ছি।” ভারপ্রাপ্ত কোচ হিসেবে আপাতত সাকলাইন মুস্তাক এবং আবদুল রজ্জাককে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে কোচ করেছে পিসিবি।

সোমবার দল ঘোষণায় বাদ দেওয়া হয়েছে গত বিশ্বকাপের অধিনায়ক সরফরাজ আহমেদকে। বাদ পড়েছেন ফখর জামানও। দলে দুই নতুন মুখ আসিফ আলি এবং খুশদিল শাহ এসেছেন। দলকে নেতৃত্ব দেবেন বাবর আজম। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে মোট সাতটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, আজম খান, হ্যারিস রাউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মহম্মদ হাফিজ, মহম্মদ হাসনাইন, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম, সাহিন আফ্রিদি, শোয়েব মকসুদ।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories