Sunday, June 21, 2026
29.7 C
Kolkata

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর

পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

রবিবার (৫ মে) ওড়িশার কটকে এক আলোচনা সভায় পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি এ মন্তব্য করেন।

জয়শঙ্কর বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর কখনও দেশের বাইরে ছিল না। এটা ভারতেরই অংশ। এখন প্রশ্ন হলো, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ কীভাবে পেল?

তিনি বলেন, আপনারা জানেন, যখন কোনও বাড়িতে দায়িত্বশীল কেউ না থাকে, তখনই সেই বাড়িতে বাইরের লোক চুরি করার সুযোগ পায়। এক্ষেত্রেও অন্য দেশকে চুরি করার সুযোগ দেওয়া হয়েছে।

জয়শঙ্কর আরও বলেন, স্বাধীনতার শুরুর দিকে পাকিস্তানকে ওই ভূখণ্ড থেকে সরিয়ে না দেওয়ার কারণেই এই দুঃখজনক অবস্থা অব্যাহত রয়েছে। ভবিষ্যতে কী হবে বলা মুশকিল।

তিনি বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর আবারও ভারতের মানুষের চেতনায় জায়গা করে নিয়েছে। আমরা এটা ভুলে গিয়েছিলাম। আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এটা আবারও ফিরে এসেছে।

৩৭০ ধারা বাতিল প্রসঙ্গে তিনি বলেন, এটি অনেক আগেই বাতিল করা উচিত ছিল। ৩৭০ ধারা কার্যকর থাকাকালীন জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থা বেড়েছে।

Hot this week

শ্যামাপ্রসাদের অবদান স্মরণে বিশেষ পক্ষ, সত্য ইতিহাস প্রকাশের পক্ষে উচ্চশিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনস্বীকার্য ভূমিকা নতুন প্রজন্মের...

‘আমি ভারতীয়!’: হায়দরাবাদে প্রাক্তন সেনাকর্মীর নাতিকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি

হায়দরাবাদের উপকণ্ঠে কাপরার 'জনপ্রিয় লেক ফ্রন্ট সোসাইটি'-তে একটি সাধারণ...

মহাসড়কে মসজিদ ভাঙার সিদ্ধান্তে হাইকোর্টের ব্রেক: মিলল সাময়িক স্থগিতাদেশ

উত্তরপ্রদেশের বাহরাইচ-নানপাড়া জাতীয় মহাসড়কের (NH-927) ধারে কাজীজোত গ্রামে অবস্থিত...

মানুষের জল ব্যবহারের কারণে আটকে যাচ্ছে AI-এর উন্নতি: জেফ বেজোস

আমাজন প্রধান জেফ বেজোস জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI...

Topics

জি-৭ সম্মেলনে ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিকে ‘মনগড়া’ বললেন মেলোনি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে ইতালির...

বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডি-র নজরে এবার শোভনদেব চট্টোপাধ্যায়!

বিধানসভায় সই জালিয়াতি বিতর্কে এ বার রাজ্যের প্রবীণ নেতা...

Related Articles

Popular Categories