Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

১২ দিনের মাথায় জয় নার্সদের, ৩ মাসের মধ্যে ন্যায্য বেতন কাঠামো চালু করার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

সাবিবুর খান, কলকাতা: অবশেষে জয়। বেতন বৈষম্যের প্রতিবাদে নার্সিং কর্মীদের আন্দোলনের ১২ দিনের মাথায় শুক্রবার সুর নরম করল সরকার। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করলেন, ৩ মাসের মধ্যে ন্যায্য বেতন কাঠামো চালু করা হবে। সরকার পে কমিশন ফাইল পাঠিয়েছে। এই ঘোষণার পরই অবস্থান বিক্ষোভ তুলে নেয় নার্সিং সংগঠন।

সম পদে, সম বেতনের দাবি নিয়ে কয়েকদিন ধরে এসএসকেএম হাসপাতালের সামনে আন্দোলন করছিলেন রাজ্যের বিভিন্ন হাসপাতালে কর্মরত নার্সিং কর্মীরা। তাঁদের অভিযোগ, একই গ্রেডের বিভিন্ন পেশার ক্ষেত্রে যা বেতন দেওয়া হয় তার থেকে কম দেওয়া হয় নার্সিং কর্মীদের। যদি তাঁদের বেতন বাড়ানো না হয় তাহলে একই গ্রেডের অন্য পেশায়ও কমিয়ে দেওয়া হোক বেতন। আর এই অভিযোগ নিয়েই আন্দোলনে নামে নার্সিং সংগঠন।

আন্দোলন নার্সিং কর্মীদের।

সরকারের তরফ থেকে ৩ মাসের মধ্যে ন্যায্য বেতন পরিকাঠামো চালু নাহলে ফের আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছে নার্সিং সংগঠন।

প্রসঙ্গত, করোনা কালে চিকিৎসকদের পাশাপাশি নার্সদের অবদান অনস্বীকার্য। এই মারণ ভাইরাসকে বুড়ো আঙুল দেখিয়ে ২৪ ঘন্টা হাসপাতালে হাসপাতালে কর্তব্য পালন করেছেন নার্সরা। সারাক্ষণ পিপিই কিট পরে পরিবার ভুলে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে চলেছেন তাঁরা। দেখা যায়, হাসপাতালে চিকিৎসকেরা সবসময় না থাকলেও নার্সরা সেই কাজ চালিয়ে যান। ভয়ডরহীন অনেক নার্সিং কর্মীরা জীবন যুদ্ধে হার মানতে বাধ্য হয়েছেন। সাধারণ মানুষের করোনা জয় করাতে অনেক নার্সই চলে গেছেন না ফেরার দেশে। প্রাণ হারিয়েছেন চিকিৎসকেরাও। তাও কাজ থেকে পিছমা হননি তাঁরা। কিন্তু আসল ‘কোভিড যোদ্ধা’ নার্সদের ক্ষেত্রেও বেতনবৈষম্য অবাক করেছে অনেককে।

৩ মাসের মধ্যে কি সুরাহা মিলবে? তা সময় বলবে। তবে আপাতত সরকারের এমন ঘোষণায় ১২ দিনের মাথায় তুলল নার্সিং সংগঠনের অবস্থান বিক্ষোভ। খুশি নার্সিং কর্মীরা।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories