এনবিটিভি: নিরাপদ নন খোদ প্রধানমন্ত্রীও। চোর হানা দিয়েছে প্রধানমন্ত্রীর নিজস্ব ওয়েব সাইট narendromodi.in এ। ওই সাইটে থাকা ৫ লক্ষ ৭০ হাজার মানুষের তথ্য চুরি গিয়েছে বলে দাবিমার্কিন সংস্থা সাইবেলের। ওই সংস্থার দাবি, প্রধানমন্ত্রীর দফতরের নানা তহবিলে অনুদান দেওয়া, ২ লক্ষেরও বেশি মানুষের ফোন নম্বর, ইমেইল আইডির মতো গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। ওই সব তথ্য ডার্ক ওয়েভে বিক্রি করে দেওয়া হয়েছে বলেও দাবি করেছে ওই সংস্থা। তাদের অনুমান, চুরি করা তথ্য সমূহ কোনও অপরাধমূলক উদ্দেশে ব্যবহৃত হতে পারে।
চলতি বছর ৩ সেপ্টেম্বর হ্যাক করা হয়েছিল প্রধানমন্ত্রীর টুইটার একাউন্ট। দুষ্কৃতীরা ওই ওয়েব সাইটের তথ্য চুরি করে টুইটার একাউন্ট হ্যাক করে বলেও দাবি ওই মার্কিন সংস্থার।


