Friday, March 6, 2026
26.7 C
Kolkata

ট্রাম্প বিল্ডিংয়ের সামনে পালেস্তাইনের সমর্থনে প্রদর্শন, ফের এক ভারতীয় গবেষক গ্রেফতার আমেরিকায়

নিউ ইয়র্ক সিটির ওয়াল স্ট্রীটে, ট্রাম্প বিল্ডিংয়ের সামনে পালেস্তাইনের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ করল আমেরিকার প্রগতিশীল মানুষ।
সম্প্রতি ইজরায়েল যুদ্ধ-বিরতি লঙ্ঘন করে পুনরায় গাজায় সামরিক অভিযান শুরু করেছে।
মঙ্গলবার পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত ৪৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ১৮৩ জন শিশু রয়েছে। ইজরায়েলের এই হত্যাযজ্ঞের পেছনে রয়েছে আমেরিকার সরাসরি মদত। তারই প্রতিবাদে, শতাধিক মানুষ ট্রাম্প বিল্ডিংয়ের বাইরে গত ১৯ই মার্চ বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভরত এক বৃদ্ধার কথা অনুযায়ী, “যুদ্ধ থামাতে চাইলে রাস্তায় নামতে হবে। রাস্তাই একমাত্র যুদ্ধ থামানোর পথ। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে ভিয়েতনাম যুদ্ধ থামিয়েছিলাম। এই যুদ্ধও আমরা থামাব, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস!”

অন্যদিকে, পালেস্তাইনকে সমর্থন করার অভিযোগে বদর খান সুরি নামে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের এক গবেষক-ছাত্রকে গ্রেফতার করেছে আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি দফতর। তার ভিসাও বাতিল করা হয়েছে। মার্কিন প্রশাসনের অভিযোগ, তার বিরুদ্ধে হামাসকে সমর্থন করার প্রমাণ মিলেছে। অথচ জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এবিষয়ে বিস্ময় প্রকাশ করে এক বিবৃতিতে জানিয়েছেন যে, তাদের কাছে এ সম্পর্কিত কোন তথ্য-প্রমাণ নেই।
পৃথিবীর সমস্ত শুভবুদ্ধি-সম্পন্ন ও গণতন্ত্রকামী মানুষ যখন ইজরায়েলের বর্বর আচরণের বিরোধিতা-সহ পালেস্তাইনের প্রতি সঙ্ঘতি জানাচ্ছেন, তখন আমেরিকার ট্রাম্প প্রশাসন সেসব কার্যকলাপকে সন্ত্রাসবাদের পক্ষাবলম্বন বলে বিবেচিত করছে। গণহত্যাকারী ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানইয়াহুকে সমর্থন জুগিয়ে চলেছেন ট্রাম্প। আমেরিকায় যে বর্তমানে ট্রাম্পের শাসনকালে গণতন্ত্র ও বাক-স্বাধীনতা বিপন্ন, বদর খান সুরির গ্রেফতারিই তার জলন্ত প্রমাণ ।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories