Wednesday, March 11, 2026
23 C
Kolkata

ছেড়ে আসা ওয়ানড়বাসীকে আবেগপ্রবণ চিঠি রাহুলের

ওয়ানড়বাসীর উদ্দেশে আবেগপ্রবণ চিঠি লিখলেন সাংসদ রাহুল গান্ধী। চব্বিশের লোকসভা নির্বাচনে ওয়ানড় ও রায়বরেলি – দুই আসন থেকেই জিতেছিলেন তিনি। নিয়ম অনুসারে একটি আসন ছাড়তে হতো তাঁকে।

রবিবার সোশাল মিডিয়ায় ওয়ানড়বাসীর উদ্দেশে লেখা চিঠিটি পোস্ট করেছেন তিনি। তিনি লিখেছেন, ‘‘ওয়ানড় ছেড়ে আসতে হওয়ায় আমি দুঃখিত। কিন্তু আমার সান্ত্বনা হল, আমার বোন প্রিয়াঙ্কা ওখানে আপনাদের প্রতিনিধিত্ব করবে। সুযোগ পেলে প্রিয়াঙ্কা ভালো কাজ করবেন বলে আমি বিশ্বাস করি।”

রাহুল উল্লেখ করেছেন, তাঁর জীবনের কঠিন সময়, যখন তাঁকে পদে পদে অপমান করা হচ্ছিল, ছোট করা হচ্ছিল, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল, তখন নিঃশর্ত ভালোবাসা দিয়ে নিজেদের জনপ্রতিনিধিকে আগলে রেখেছেন ওয়ানড়বাসী। সংসদে তাঁদের ‘কণ্ঠ’ হয়ে ওঠার জন্য তিনি গর্বিত। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।

তিনি কেরলের ভয়াবহ বন্যার কথাও উল্লেখ করেছেন। সেই দুঃসময়েও নিজেদের জনপ্রতিনিধির উপর তাঁরা ভরসা রেখেছিলেন। ওয়ানড়বাসীকে তিনি পরিবার বলে মনে করেছেন, এখনও তাই মনে করবেন।

Hot this week

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

ইরান যুদ্ধ ইস্যুতে আলোচনায় নিশ্চুপ কেন্দ্র! বিরোধীদের তীক্ষ্ণ প্রশ্ন উত্তাল সংসদ

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই সংসদে পশ্চিম এশিয়ার...

ইরানে হামলার বিরোধিতা জানিয়ে শিয়ালদহে প্রতিবাদে সরব সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা

ইরানে সাম্প্রতিক মার্কিন ও ইজরায়েলি সামরিক হামলার বিরুদ্ধে তীব্র...

ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ না দেওয়ার দাবিতে কমিশনের দ্বারস্থ নাগরিক সংগঠন

রাজ্যের ভোটার তালিকা নিয়ে নতুন করে উদ্বেগ ও বিতর্ক...

‘অমৃত ভারত’ প্রকল্পে বদলে গেল হুগলির শেওড়াফুলি স্টেশন, জীবিকা হারিয়ে বিপাকে অটোচালক ও যাত্রীরা!

হুগলির শেওড়াফুলি রেলস্টেশনকে সম্প্রতি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায়...

Topics

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে থাকতে দিল্লি আদালতের অনুমতি, ১০ দিনের অন্তর্বর্তী জামিন শারজিল ইমামের!

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার তথাকথিত বৃহত্তর ষড়যন্ত্র...

Related Articles

Popular Categories