এনবিটিভি, ওয়েব ডেস্ক: ঝাড়খণ্ড আদালতে স্বস্তি রাহুল গান্ধীর মোদি পদবি মামলায়। আদালতের বক্তব্য “রাহুল গান্ধীর বিরুদ্ধে কোনও দমনমূলক পদক্ষেপ করা যাবে না। আগামী ১৬ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে।”
উল্লেখ্য, কর্ণাটকের কোলারে মোদি পদবি নিয়ে মন্তব্য করায় রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয় আর দিল্লির সাংসদ বাংলোও ছাড়তে হয় তাঁকে। প্রদীপ মোদি নামে রাঁচির এক আইনজীবী ঝাড়খণ্ড হাই কোর্টে রাহুলের বিরুদ্ধে ২০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।


