Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

ত্রাণ দিতে গিয়ে মেজাজ হারিয়ে চড় খেলেন বিজেপি নেতা রুদ্রনীল

নিউজ ডেস্ক : ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ত্রাণ বিতরণ করতে গিয়ে মেজাজ হারিয়ে চড় খেলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। ঘটনায় ক্ষুব্ধ অভিনেতা পুলিশের কাছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। তিনি বলেন, আমরা এখনকার ৩০০ পরিবারকে ত্রাণ দেওয়ার উদ্যোগ নিয়েছি। তবে আমি মানুষের সাহায্য করার জন্য ত্রাণ বিতরণ করতে গিয়ে তৃণমূল নেতা কর্মীদের মারধরের শিকার হতে হল।

গোটা দেশের মতোই করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত রাজ্যও। অনেক নেতা-নেত্রীই নিজেদের মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তেমনই শুক্রবার ভবানীপুর এলাকায় ত্রাণ দিতে পৌঁছেছিলেন রুদ্রনীল। ৭১ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০০ পরিবারের হাতে ত্রাণের সামগ্রী তুলে দেন। কিন্তু তারপরই হামলার মুখে পড়েন তিনি। অভিযোগ, ভবানীপুরের তৃণমূল নেতা বাবলু সিংহের নেতৃত্বে তাঁর উপর হামলা করা হয়। এমনকী অভিনেতাকে চড়ও মারা হয়। “ত্রাণ দিতে এসে মার খেয়ে গেলাম। রুদ্রনীল ঘোষকে সোজা চড় মেরে দিল! এসব কী চলছে রাজ্যে? কেউ ত্রাণও দিতে পারবে না? আমার সঙ্গীদেরও মারা হয়েছে।” বলে দেন ক্ষুব্ধ রুদ্রনীল।

ঘটনায় ক্ষুব্ধ রুদ্রনীল কালীঘাট থানায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন। যদিও অভিনেতাকে মারধরের ঘটনার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট বাবলু সিং। তাঁর কথায়, রুদ্রনীলকে শুধু জিজ্ঞেস করা হয়েছিল ত্রাণ দেওয়ার প্রশাসনিক অনুমতি তাঁর কাছে আছে কি না, তাতেই মেজাজ হারান অভিনেতা।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories