Wednesday, October 21, 2026
27 C
Kolkata

যুক্তরাষ্ট্রকে ব্যাকফুটে ফেলে আসরে রাশিয়া চীন এবং পাকিস্তান

আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারের সাথে সম্পৃক্ত এবং সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তানসহ আঞ্চলিক আরো কিছু দেশ। এ সময় আফগানিস্তানের নতুন সরকারকে আরো বেশি অন্তর্ভুক্তিমূলক করতে তালেবানের প্রতি দৃষ্টি আকর্ষণও করা হয়। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের একটি শীর্ষ সম্মেলন থেকে শুক্রবার এ আহ্বান জানানো হয়। আঞ্চলিক এই সংস্থাটিতে ইরান এদিনই আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়।

সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দ বলেন, আফগানিস্তানে মানবিক বিপর্যয় এড়ানোর মূল দায়িত্ব পশ্চিমা দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্রের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার বক্তব্যে বলেন, আফগানিস্তানের সংঘর্ষ-পরবর্তী পুনর্গঠন সংক্রান্ত ব্যয়ের সিংহভাগই যুক্তরাষ্ট্র এবং ন্যাটো দেশগুলোকে বহন করতে হবে। কারণ দেশটিতে তাদের দীর্ঘস্থায়ী উপস্থিতির কারণেই এমনটি হয়েছে।

ওয়াশিংটনে আটকে রাখা আফগান কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ছাড় করার আহ্বান জানিয়ে পুতিন বলেন, এ তহবিল না পেলে আফগানিস্তানের নতুন শাসকরা মাদক ও অস্ত্র ব্যবসার দিকে ঝুঁকে পড়তে পারেন। যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, এই পরিস্থিতির জন্য যে দেশগুলো দায়ী তাদের উচিত আফগানিস্তানের উন্নয়নে তাদের যথাযথ দায়িত্ব গ্রহণ করা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, মানবিক সংকট ও অর্থনৈতিক মন্দা রোধ করার মতো ইস্যুগুলোকে অগ্রাধিকার দিতে হবে। আমাদের মনে রাখতে হবে, দেশটি বিদেশি সাহায্যের প্রতি খুবই নির্ভরশীল ছিল। হঠাৎ করে তা বন্ধ করে দিলে পুরো দেশ অর্থনৈতিকভাবে বিপর্যের মুখে পড়বে।

সম্মেলনে বিশ্ব নেতারা আফগানিস্তানের নতুন অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা নিয়েও আলোচনা করেন। এ বিষয়ে ইমরান খান তার বক্তব্যে বলেন, তালেবানের উচিত সকল জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী একটি ‘অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো’ তৈরি করা এবং যে কোনো মূল্যে আফগানের মাটি আন্তর্জাতিক উগ্রবাদের জন্য ব্যবহার করা থেকে বিরত রাখা।

সূত্র : বিডি নিউজ 24

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories