Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

করোনার কবলে করোনা যোদ্ধা সোনু সুদ, সুস্থতা কামনায় গোটা দেশ

নিউজ ডেস্ক : করোনা ভাইরাস সংক্রমণের প্রথম ঢেউ ভারতে ছড়িয়ে পড়ার পর থেকে এখনও পর্যন্ত কেন্দ্রের মোদী সরকারের তুলনায় অনেক বেশি সক্রিয়ভাবে করোনা আক্রান্ত বা করোনায় ক্ষতিগ্রস্ত লোকেদের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সোনু সুদ। কিন্তু লক্ষ মানুষকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করা সোনু নিজেই এবার পড়লেন করোনার কবলে। দেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ তার সুস্থতা কামনা করেছেন।

 

তবে মুড ও স্পিরিট পজিটিভ বলেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেতা। শনিবার দুপুরে, টুইট করে জানান, তিনি করোনা আক্রান্ত। সঙ্গে এও জানান, এই দুর্দিনে দূরে থাকলেও, প্রয়োজনের মুহূর্তে তাঁকে সকলেই পাশে পাবেন। টুইটারে সোনু লেখেন, ‘আজ সকালেই আমার কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। সতর্কতা মেনে আমি ঘরেই কোয়ারেন্টাইনে আছি এবং নিজের যত্নও নিচ্ছি। এই সুযোগে সকলের সমস্যার সমাধান করার আরও কিছুটা সময় পেলাম। সবসময় মনে রাখবেন, আমি যেকোনও মুহূর্তে আপনাদের পাশে আছি।’

 

২০২০ সালে প্যানডেমিকের শুরু থেকে সহ নাগরিক হিসেবে গরিব শ্রমিক, কৃষক, পড়ুয়া, অসুস্থ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাঁর অবদানের কারণে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের তরফ থেকে ‘স্পেশাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড’-এ পুরস্কৃত করা হয়েছিল অভিনেতাকে। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার কয়েক দিনের মাথায় রেকর্ড সংখ্যক সংক্রমণ ছড়িয়েছে সারা দেশে। এবারেও মুম্বইয়ে সংক্রমণের হার সবচেয়ে বেশি। জারি হয়েছে জনতা কার্ফু। একদিকে হাসপাতালে বেডের সংখ্যা, ওষুধের সংখ্যা কমে আসায় সোশ্যাল মিডিয়াতেও চিন্তার কথা প্রকাশ করেছিলেন সোনু। জানিয়েছিলেন, পরিস্থিতি ভয়াবহ। অসহায় বোধ থেকেই জানিয়েছিলেন, ‘আপনারা সকলে বাড়িতে থাকুন। মাস্ক পরুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন।’ দু’দিনের মাথায় অভিনেতা নিজে কোভিড পজিটিভ হওয়ায় মুষড়ে পড়েছেন তাঁর অনুরাগীরা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories