Sunday, October 25, 2026
29 C
Kolkata

সরকারি মাদ্রাসা বন্ধের বিরুদ্ধে গর্জে উঠলো মুসলিম স্টুডেন্ট ফেডারেশন

দিশপুর,২০ অক্টোবরঃ

আজ দিশপুর প্রেস ক্লাবে মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে MSF এর আসাম রাজ্যিক কমিটির সভাপতি তৌছিফ হুসাইন রেজা, রাজ্যিক কমিটির সাধারণ সম্পাদক দাহার উদ্দিন খান, উনারা নিজেদের বক্তব্যে বলেন যে সরকারের মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত সম্পূর্ণ অসাংবিধানিক ও সাম্প্রদায়িক। সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বলেন যে বিজেপি সরকার কেন্দ্র ও রাজ্য ক্ষমতায় আসার পর থেকে একের পর এক মুসলিম বিদ্বেষী ও অসাংবিধানিক কার্যকলাপে লিপ্ত হয়েছে। নির্বাচনকে সামনে রেখে হিমন্তবিশ্ব শর্মা একের পর এক মুসলিম বিদ্বেষী মন্তব্য ও কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। উনারা হিমন্তবিশ্ব শর্মাকে জানিয়ে দেন যে ভারতের প্রথম শিক্ষামন্ত্রীও একজন মাদ্রাসা পড়ুয়া ছিলেন। সরকারকে এই সাম্প্রদায়িক সিদ্ধান্তের পুনর্বিবেচনার আহ্বান জানান। সর্বশেষ বলেন যে সরকার যদি তার সিদ্ধান্তে অটল থাকে তাহলে এই সাম্প্রদায়িক সিদ্ধান্তের বিরুদ্ধে গুয়াহাটি উচ্চ আদালতে মামলা করবে মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের।

উক্ত সভায় উপস্থিত ছিলেন আসাম রাজ্যিক কমিটির সভাপতি তৌছিফ হুসাইন রেজা, রাজ্যিক কমিটির সাধারণ সম্পাদক দাহার উদ্দিন খান বরাক জোনের ইনচার্জ মৌলানা বদরুল হক, রাজ্যিক কমিটির কার্যকরী সদস্য নিজাম উদ্দিন, বরপেটার জেলা সভাপতি সাহিদুল আলম, আশিক রব্বানী প্রমুখ।

Hot this week

দুর্গাপুজোয় বই বিক্রিতে রেকর্ড, এবার বড়দিনে নজর! জনসংযোগ বৃদ্ধিতে বিশেষ পরিকল্পনা সিপিএমের

শারদোৎসবে সিপিএমের বুকস্টল ঘিরে রাজ্য রাজনীতিতে কম বিতর্ক হয়নি।...

সিয়াং বাঁধ প্রকল্প ঘিরে উত্তেজনা অরুণাচল প্রদেশে, জ্বালিয়ে দেওয়া হল NHPC-র অফিস!

অরুণাচল প্রদেশে প্রস্তাবিত সিয়াং বাঁধ প্রকল্পকে ঘিরে উত্তেজনা ছড়াল।...

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

Topics

সিয়াং বাঁধ প্রকল্প ঘিরে উত্তেজনা অরুণাচল প্রদেশে, জ্বালিয়ে দেওয়া হল NHPC-র অফিস!

অরুণাচল প্রদেশে প্রস্তাবিত সিয়াং বাঁধ প্রকল্পকে ঘিরে উত্তেজনা ছড়াল।...

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories