এনবিটিভি, ওয়েব ডেস্ক: ‘তৃণমূল সরকার ফেলে দেওয়া’র হুঁশিয়ারি প্রসঙ্গে বিজেপির অন্দরেই মতভেদ। শান্তনু, সুকান্তের সঙ্গে একমত হলেন না বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
শনিবার রাতে দলীয় এক অনুষ্ঠানে শান্তনু ঠাকুর আগামী পাঁচ মাসের মধ্যে সরকার পড়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। রবিবার তাঁকে সমর্থন করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
তবে শান্তনু ও সুকান্তের সঙ্গে যে একমত নন, তা হাবেভাবে বুঝিয়ে দেন দিলীপ ঘোষ। পরিবর্তে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, “এই যা পরিস্থিতি, তাতে অনেকে অনেক হিসেব করে অনেক কথা বলছেন।”
উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়ে রবিবার বঙ্গ বিজেপি নেতারা পর্যালোচনা বৈঠক করেন। তাতে দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার বচসায় জড়িয়ে পড়েন।


