Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে রাজ্যে মানবাধিকার কমিশন

ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখার লক্ষ্যে মঙ্গলবার ফের রাজ্যে আসছে জাতীয় মানবাধিকার কমিশন। তাঁদের গন্তব্য মালদা-মুর্শিদাবাদ। এই দলে থাকছেন জাতীয় সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রশিদ। এর আগে যাদবপুরে গিয়ে তাঁকে বিক্ষোভ এবং নিগ্রহের মুখে পড়তে হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি।

উল্লেখ্য, গত ২ জুন ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত এক মামলার শুনানিতে পুলিশ, প্রশাসনকে কার্যত তুলোধনা করে ছাড়ে কলকাতা হাইকোর্ট। এর আগে সরকারের তরফ থেকে বারংবার দাবি করা হয় যে বর্তমানে রাজ্যে পরিস্থিতি শান্ত। বিক্ষিপ্ত ঘটনা যা ঘটেছিল তা নির্বাচন কমিশনের অধীনে হয়েছিল।তবে কলকাতা হাইকোর্টের তরফে কার্যত মেনে নেওয়া হয়েছে যে, ভোট পরবর্তী হিংসার শিকার মানুষজন ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন।

পুলিশ প্রশাসনের ভূমিকারও কড়া সমালোচনা করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে গোটা বিষয়টিকেই গুরুত্ব সহকারে বিবেচনাধীন বলে উল্লেখ করা হয়েছে। এই প্রসঙ্গে আদালতের মনে হয়েছে, ভোট পরবর্তী হিংসার যে কটি অভিযোগ দায়ের হয়েছে, সেগুলিরও তদন্ত দায়সারাভাবে করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই যাঁরা এই ধরনের ভয়ঙ্কর অপরাধের সঙ্গে যুক্ত, তাঁদের কাউকে গ্রেফতার করা হয়নি। এমনকী, বেশ কয়েকটি ঘটনা শুনে মনে হয়েছে, সেগুলিতে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হওয়া উচিত ছিল। অথচ, আক্রান্তদের অভিযোগটাও নথিভুক্ত করা হয়নি। অধিকাংশ মামলাতেই অভিযুক্তরা জামিন পেয়ে গিয়েছেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories