Saturday, September 5, 2026
30 C
Kolkata

মুরগির মাংস কেনা নিয়ে বচসা, গ্রামবাসী দের উপর লাঠি চার্জ

পশ্চিম বর্ধমান , আসানসোল : মুরগির মাংস কেনা নিয়ে বচসার জেরে গ্রামবাসী দের উপর লাঠি চার্জ করার অভিযোগ উঠল একটি বেসরকারি কারখানার নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শ্রীধর মেটাল প্রাইভেট লিমিটেড নামে এক বেসরকারি কারখানার সামনে। স্থানীয় সূত্রে খবর ভোলা বাউরী নামে দামোদর পুর গ্রামের এক যুবক কারখানার সামনে পোল্ট্রি মুরগির মাংসের দোকান রয়েছে।

 

গতকাল রাত১১ -টা নাগাদ কারখানার এক নিরাপত্তারক্ষী মদ্যপ অবস্থায় সেখানে গেলে দুজনের মধ্যে বচসা শুরু হয়। দামোদরপুর গ্রামের বাসিন্দারা খবর পেয়ে সেখানে এলে তাদের উপর বেপরোয়া লাঠিচার্জ করে ওই কারখানার নিরাপত্তা রক্ষীরা বলে অভিযোগ স্থানীয়দের। মহিলাদের উপর লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ আনেন তারা ।

 

আজ সকাল নটার সময় প্রচুর পরিমাণ স্থানীয়রা ওই বেসরকারি কারখানার গেটের সামনে জড়ো হয়ে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত থাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে । কারখানা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories