Monday, November 2, 2026
28 C
Kolkata

রাস্তার দাবিতে গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতের তালা মেরে বিক্ষোভ

এনবিটিভি ডেস্ক, সফিকুল আলম :
রাস্তার দাবিতে গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতে তালা মেরে বিক্ষোভ।ঘটনাটি ঘটেছে
মালদহের চাঁচল ২ নাম্বার ব্লকের গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতে।

গৌরহন্ড কলোনি পাড়া থেকে গৌরহন্ড ও মুসলিম পাড়া হইতে সুতি সাদিপুর গ্রাম পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা ১০ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলে দাবি বিক্ষোভ কারীদের।

স্থানীয় বাসিন্দা সাকির আলী,আজাদ আলী ও ছোটন আলীরা বলে দীর্ঘ ১০ বছর ধরে বেহাল দশা এই রাস্তার।প্রধান এবং বিডিও কে লিখিত অভিযোগ জানানোর পরেও কোনো পদক্ষেপ নেয়নি। এছাড়াও তারা যে আজকে গ্রামবাসী মিলে এক সাথে বিক্ষোভ করছে এবং পঞ্চায়েতের মূল ফটক তালা দিয়ে বন্ধ করেছে তাও জানান।

পুলিশ সূত্রে খবর, ৪ ঘণ্টা বিক্ষোভ চলার পর চাঁচল থানার পুলিশ বাহিনী এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে এবং পঞ্চায়েত প্রতিনিধিদের সাথে কথা বলে ।তারপর বিক্ষোভ কারি এবং পঞ্চায়েত প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য এক বৈঠক করেন।তারপর তারা সিদ্ধান্তের পর বিক্ষোভ তুলে নেন।

গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়ন্ত সরকার বলেন বিক্ষোভকারীদের সাথে কথা হলো ।তাদের প্রতিশ্রুতি দিলাম ৭ দিনের মধ্যে রাস্তাতে টুকরো ইট ও রাবিশ দিয়ে আপাদত মেরামত করে দেবো এবং ৩ মাসের মধ্যে ওই এলাকার রাস্তা গুলো ঢালাই করে দেওয়া হবে।

Hot this week

‘৮৪-র শিখবিরোধী দাঙ্গার দিনেই সমাবেশ কেন?’ রাহুলকে নিশানা করে কংগ্রেসকে তোপ অমিত শাহের

দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সমাবেশকে কেন্দ্র করে কংগ্রেসের...

‘ভোট চুরির’ অভিযোগে জ্ঞানেশের জেল হতে পারে, মোদী-শাহকেও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাহুলের

ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে...

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইজরায়েলের হামলা, শিশুসহ নিহত অন্তত ৮, মৃত ৫ পুলিশকর্মী

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় থামছে না ইজরায়েলি হামলা।...

বিজেপির আপত্তির জেরে, মুম্বই পুরসভার সোশ্যাল মিডিয়া থেকে সরানো হল দিয়া মির্জার বাজি-বিরোধী ভিডিয়ো!

দীপাবলিতে বাজি না পোড়ানোর আবেদন জানিয়ে ভিডিয়ো প্রকাশ করেছিলেন...

Topics

‘৮৪-র শিখবিরোধী দাঙ্গার দিনেই সমাবেশ কেন?’ রাহুলকে নিশানা করে কংগ্রেসকে তোপ অমিত শাহের

দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সমাবেশকে কেন্দ্র করে কংগ্রেসের...

‘ভোট চুরির’ অভিযোগে জ্ঞানেশের জেল হতে পারে, মোদী-শাহকেও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাহুলের

ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে...

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইজরায়েলের হামলা, শিশুসহ নিহত অন্তত ৮, মৃত ৫ পুলিশকর্মী

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় থামছে না ইজরায়েলি হামলা।...

এসএফআই-সিপিএমের বিরুদ্ধে ক্ষোভ, সিঙ্গুরে শিল্প গড়তে শুভেন্দু সরকারের উপর আস্থা বুদ্ধদেব-পুত্র সুচেতনের!

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ছেলে হিসেবে বরাবরই আলাদা পরিচয়ের...

Related Articles

Popular Categories