Wednesday, March 11, 2026
32.2 C
Kolkata

‘‘থানাগুলো সব তৃণমূলের পার্টি অফিস হয়ে গিয়েছে”: শুভেন্দু অধিকারী

এনবিটিভি, ওয়েব ডেস্ক: মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট, জয়নগর এবং কুলতলি এলাকায় যান শুভেন্দু। ভোটের পর জায়গায় জায়গায় ব্যালট বাক্স উদ্ধারের ঘটনায় প্রশাসনকে আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘‘রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনে ত্রিস্তরীয় ক্ষেত্রে তৃণমূলের গুন্ডা, বিডিও এবং পুলিশ ভোট লুঠ করেছে।’’

এরপর ‘ভোট পরবর্তী হিংসায়’ আক্রান্ত কুলতলির বিজেপি কর্মী সন্ধ্যারানি সর্দারের সঙ্গে থানায় অভিযোগ জানাতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান রাজ্যের বিরোধী দলনেতা। শাসকদলের অঙ্গুলিহেলনে পুলিশ চলছে বলে অভিযোগ করেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘থানাগুলো সব তৃণমূলের পার্টি অফিস হয়ে গিয়েছে। এখন পশ্চিমবঙ্গ পুলিশ নয়, মমতা পুলিশ হয়ে গিয়েছে। থানাগুলোকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পাহারা দিতে হচ্ছে।’’ প্রশাসনের উপর ‘চাপ বাড়াতে’ কুলতলির মৈপীঠে আগামী দু-চার দিনের মধ্যে আবার কর্মসূচি নেওয়ার কথা ঘোষণা করেন শুভেন্দু। ‘আক্রান্ত কর্মীদের’ পাশে দাঁড়িয়ে বিজেপি বিধায়ক বলেন, ‘‘এখানে আসতে একটু সময় লাগলেও আমি পাশে আছি।’’

Hot this week

খামেনির পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা, ঘোষণার পরই মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে শেষ পর্যন্ত কাকে বসানো...

পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে তেলের দামে ঊর্ধ্বগতি, জ্বালানি নিয়ে দুশ্চিন্তায় ভারত

পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাত ও তেলের বাজারে অস্থিরতা...

তিনবার আবেদনেও মেলেনি ভোটাধিকার, দার্জিলিং পাহাড়ে মুসলিম তরুণীর নাম নেই তালিকায়

দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে এসআইআর সংক্রান্ত প্রক্রিয়াকে ঘিরে...

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

Topics

ইরান যুদ্ধ ইস্যুতে আলোচনায় নিশ্চুপ কেন্দ্র! বিরোধীদের তীক্ষ্ণ প্রশ্ন উত্তাল সংসদ

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই সংসদে পশ্চিম এশিয়ার...

ইরানে হামলার বিরোধিতা জানিয়ে শিয়ালদহে প্রতিবাদে সরব সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা

ইরানে সাম্প্রতিক মার্কিন ও ইজরায়েলি সামরিক হামলার বিরুদ্ধে তীব্র...

Related Articles

Popular Categories