Saturday, September 5, 2026
28 C
Kolkata

ব্রাজিলে পোড়ানো হল কুরআন মসজিদে হামলা

 

ব্রাজিলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশ পারানের শহর পোন্তা গ্রোসায় একটি মসজিদে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ২৬ নভেম্বর এই ঘটনা ঘটে বলে জানিয়েছে আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়, ফযরের নামাজের আগে হুসাইনিয়া নামে ওই মসজিদে কয়েকজন অজ্ঞাত প্রবেশ করে। পরে সেখানে ভাঙচুর করা হয়। পবিত্র কুরআনে দেয়া হয় আগুন। সেই সঙ্গে মসজিদের দেয়ালে লিখে দেয়া কুরুচিপূর্ণ বক্তব্য।

 

হামলাটি কারা করেছে সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা ইরান বংশোদ্ভ‚ত শেইখ মাহমুদ সামছি বলেন, আমি প্রথমে কিছু পোড়ার গন্ধ পাই। মনে করেছিলাম রাস্তা থেকে সেই গন্ধ আসছে। পরে মসজিদে গিয়ে দেখি সবকিছু লন্ডভন্ড হয়ে পড়ে আছে। ব্রাজিলের ইমাম আলি মসজিদের পরিচালক সেøইমান জাবেদ বলেন, হুসাইনিয়া মসজিদের একটি টেবিলে দুষ্কৃতিকারীরা আগুন দিয়েছে। ওই টেবিলের ওপর পবিত্র কুরআন রাখা ছিলো। আগুনে কুরআন শরীফ পুড়ে গেছে। তিনি আরও বলেন, ধর্মীয় ভেদাভেদ ও উত্তেজনা সৃষ্টি করতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করি আমি। হামলাকারীরা হয়তো আরও অনেক কিছু আগুনে পোড়াতে চেয়েছিলো। কিন্তু ফযরের নামাজের জন্য যখন মুসল্লিরা নামাজে আসতে শুরু করে তখন তারা পালিয়ে যায়।

 

আরব নিউজ জানায়, পোন্তা গ্রোসা শহরে প্রায় ৪০ বছর আগে এই মসজিদটির নির্মাণ করেছিলো ব্রাজিলে বসবাসরত লেবানিজ কমিউনিটি। এই মসজিদে বর্তমানে লেবাননের অভিবাসী বাদেও পাকিস্তান, তিউনেশিয়া, সিরিয়া ও সাহারা মরুভ‚মির আশপাশের দেশগুলো থেকে আসা অভিবাসীরা নামাজ আদায় করেন।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories