Wednesday, October 21, 2026
25 C
Kolkata

চলে গেলেন বাসন্তীর বহুমুখী প্রতিভাধার মুফতি আবুল কালাম রহমানি

এনবিটিভ, বাসন্তীঃ  যুগে যুগে পৃথিবীতে কিছু মানুষের আগমন ঘটে যারা ইতিহাস পড়তে নয় বরং ইতিহাস রচনা করার জন্য। যাঁদের লেখনীতে সমাজের সাধারণ ধারাকে আমূল পরিবর্তন করতে অনেকটাই নির্ভর করে। বাংলার এমন এক প্রখ্যাত আলেমে দ্বীন ছিলেন বাসন্তীর মাওলানা আবুল কালাম রহমানি। তিনি একাধারে  যেমন সুবক্তা ও শিক্ষক হিসাবে পরিচিত ছিলেন। অন্যদিকে লেখক হিসাবে বেশ প্রসিদ্ধও ছিলেন। শনিবার সন্ধ্যায় এমন মহান ব্যাক্তি ৮১ বছর বয়সে নিজ বাসভূমি বাসন্তীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকেলার সংবাদে শোকের ছায়া নিজ আত্মীয় ও ভক্ত মহলে।

মরহুম আবুল কালাম রহমানি বাঁটরা মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা অর্জনের মধ্যদিয়ে শিক্ষা যাত্রা শুরু করেছিলেন। পরে উচ্চশিক্ষা অর্জনের জন্য উত্তরপ্রদেশে দারুল দেওবন্দ থেকে দ্বীনি শিক্ষা অর্জন করেন। আলিমিয়াত ডিগ্রি অর্জনের পরে তিনি কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ে থেকে এম,এফ অর্থাৎ মুমতাজুল ফুকাহ ডিগ্রী অর্জন করেন। আলিয়ার পাঠ শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে  এম,এ ডিগ্রী অর্জন করে সঙ্গে বি,এড প্রফেশনাল ডিগ্রী অর্জন করেন। ছাত্র জীবনে জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি মাওলানা আরশাদ মাদানির সহপাঠী ছিলেন।

মরহুম আবুল কালাম রহমানি প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্তের পরেই বাঁটরা মসজিদে ইমামতির মাধ্যমে কর্মজীবনের শুরু করেন। পরে বাসন্তী উচ্চমাধ্যমিক হাই স্কুলে শিক্ষকতা শুরু করেন। এমনকি তিনি দীর্ঘ দিন ধরে তিনি বাসন্তীর ব্লকের কাজীর পদও সামলান।

এলাকার শিক্ষার প্রদীপ জ্বালাতে মরহুম আবুল কালাম রহমানি ১৯৬৮ সালে নিজ হস্তে এক বাসন্তীতে মাদ্রাসাও স্থাপন করেন তিনি। এছাড়াও তিনি অনেক শিক্ষা  প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত ছিলেন। তিনি এক সময়ে জমিয়তে উলামায়ে হিন্দের জেলা সভাপতিও ছিলেন তিনি।

মওলানা আবুল কালাম রহমানিতাঁর জীবদ্দশায় প্রায় ১৪টি বইও রচনা করেন তিনি। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থাবলী হল- ১. বায়ানুল মুবাল্লেগিন। ২. মরণ তুমি কেমন। ৩. যুগের আবু জেহেল। ৪. সালাতুল মু’মিনিন। ৫. কেমনে করিব হজ্ব সহ অন্যান্য গ্রন্থ। এক সময় ‘বায়ানুল মুবাল্লেগীন’ গ্রন্থটি খুবই প্রসিদ্ধ লাভ করেছিল।

 সোমবার বেলা ১১টায় নিজ বাসভূমি বাসন্তীতে জানাজার নামাজে হাজারও মানুষের জমায়েত লক্ষ্য করা গেছে। উপস্থিত জনতা তাঁর পরবর্তী জীবনে মাগফেরাত (ক্ষমা) কামনা করে মরহুম আবুল কালাম রহমানিকে শেষ বিদায় জানায়।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories