ভারতের মণিপুরের সংঘাতকে গৃহযুদ্ধের সঙ্গে তুলনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
দ্বিতীয় দফায় ‘ভারত জোড়ো’ যাত্রার পঞ্চম দিনে আজ বৃহস্পতিবার নাগাল্যান্ড থেকে আসামে প্রবেশ করেন রাহুল গান্ধী।
এ সময় রাহুল গান্ধী বলেন, গত কয়েক দিন মণিপুরে ছিলাম, সেখানকার পরিস্থিতি ভয়াবহ। মণিপুরে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েক দিন সেখানে থেকে এটাই আমার অভিজ্ঞতা। কিন্তু আজ পর্যন্ত প্রধানমন্ত্রী ওই রাজ্যে যাননি।
‘ভারত জোড়ো ন্যায়যাত্রা’ দ্বিতীয় অধ্যায়ে ৬৬ দিনে ১১০ জেলায় যাবেন রাহুল গান্ধী।
উত্তর আসামের শিবসাগর জেলার হ্যালোটিংয়ে ভারতের জাতীয় পতাকা হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসাম কংগ্রেসের সভাপতি ভূপেন বোরার হাতে জাতীয় পতাকা তুলে দেন নাগাল্যান্ড কংগ্রেসের প্রধান এস এস জামির।


