Friday, March 13, 2026
35.7 C
Kolkata

সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কঠোর অবস্থানে সুপ্রীম কোর্ট

সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার ব্যাপারে নিম্ন আদালতগুলোকে সতর্ক করল সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ এ ব্যাপারে তাদের অবস্থঅন জানিয়েছেন।

শুনানির আগেই সংবাদমাধ্যমে প্রকাশিত অথবা প্রকাশিতব্য প্রতিবেদনের ব্যাপারে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার প্রবণতা নিয়ে সতর্ক করেছেন আদালত।

আদালত বলেন, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে কোনও প্রতিবেদন সরিয়ে নেওয়ার মানে লেখকের কণ্ঠরোধ করা। জনগণের জানার অধিকারকে খর্ব করা।

উল্লেখ্য এর আগে জ়ি এন্টারপ্রাইজের বিরুদ্ধে ব্লুমবার্গের একটি প্রতিবেদন সরিয়ে ফেলতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে নিম্ন আদালত। সেই স্থগিতাদেশ খারিজ করেছে সুপ্রীম কোর্ট।

বেঞ্চের বক্তব্য, ‘‘সংবাদমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলার ক্ষেত্রে সম্মান ও গোপনীয়তার অধিকারের সঙ্গে মত প্রকাশের স্বাধীনতার কথাও উপযুক্ত ভারসাম্যের সঙ্গে বিবেচনা করতে হবে। সংবাদমাধ্যমের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ না হয়, সেটা দেখতে হবে। প্রতিবেদন সরাসরি কুৎসামূলক বা সম্ভাব্য মিথ্যাচার বলে মনে না হলে শুনানির আগে স্থগিতাদেশ দেওয়া উচিত নয়।’

Hot this week

বাসরাই মার্কিন মালিকানাধীন তেলবাহী জাহাজে হামলা, নিহত এক ভারতীয় নাবিক

পশ্চিম এশিয়ায় চলতে থাকা উত্তেজনার মধ্যে প্রাণ হারালেন এক...

প্রখ্যাত ইসলামি দার্শনিক সাইয়েদ মুহাম্মদ নাকিব আল-আত্তাসের ইন্তেকালে শেষ হল এক বৌদ্ধিক যুগ

আধুনিক যুগের অন্যতম প্রভাবশালী মুসলিম দার্শনিক ও চিন্তাবিদ সৈয়দ...

ফরিদাবাদের জঙ্গলে উদ্ধার দিল্লির মুসলিম ব্যবসায়ীর দেহ, খুনের অভিযোগে গ্রেফতার ২

দিল্লির এক তরুণ ব্যবসায়ীর রহস্যময় মৃত্যুকে ঘিরে ছড়াল চাঞ্চল্য...

যুদ্ধের নিয়ম না মেনে বিমান হামলার অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সরব ইরান

ইরান সম্প্রতি অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের দেশে...

Topics

বাসরাই মার্কিন মালিকানাধীন তেলবাহী জাহাজে হামলা, নিহত এক ভারতীয় নাবিক

পশ্চিম এশিয়ায় চলতে থাকা উত্তেজনার মধ্যে প্রাণ হারালেন এক...

প্রখ্যাত ইসলামি দার্শনিক সাইয়েদ মুহাম্মদ নাকিব আল-আত্তাসের ইন্তেকালে শেষ হল এক বৌদ্ধিক যুগ

আধুনিক যুগের অন্যতম প্রভাবশালী মুসলিম দার্শনিক ও চিন্তাবিদ সৈয়দ...

ফরিদাবাদের জঙ্গলে উদ্ধার দিল্লির মুসলিম ব্যবসায়ীর দেহ, খুনের অভিযোগে গ্রেফতার ২

দিল্লির এক তরুণ ব্যবসায়ীর রহস্যময় মৃত্যুকে ঘিরে ছড়াল চাঞ্চল্য...

লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৯ জন, বাড়ছে মানবিক সংকট!

লেবাননে আবারও তীব্র আক্রমণ চালাল ইসরায়েল। বুধবার ভোর থেকে...

রমযান: ক্ষমা, আত্মশুদ্ধি ও নতুন জীবনের আহ্বান

রমযান মুসলমানদের জন্য এক বিশেষ তাৎপর্যপূর্ণ মাস। এ সময়কে...

রাজভবনে শপথ নিয়ে পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রবীন্দ্র নারায়ণ রবি

বৃহস্পতিবার রাজভবনে এক আনুষ্ঠানিক ভাবে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে...

Related Articles

Popular Categories