Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

এবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবী তুলল প্রধান শিক্ষক সংগঠনেও, পাশে দাড়াল এসডিপিআই

এনবিটিভি, কলকাতাঃ  করোনা বিধি মেনে অবিলম্বে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর স্বাভাবিক পঠন-পাঠন শুরু করার দাবীতে শিক্ষা দপ্তরে কমিশনার অফ স্কুল এডুকেশনকে স্মারকলিপি প্রদান করলো রাজ্যের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের একমাত্র সংগঠন এডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স এন্ড হেডমিস্ট্রেসেস (এএসএফএইচএম)।

উল্লেখ্য, সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক শ্রী চন্দন কুমার মাইতির নেতৃত্বে আজ এক প্রতিনিধিদল বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেন। প্রায় দুই বছর শিক্ষাঙ্গন বন্ধ। লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী শিক্ষার মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেইসাথে বাল্য বিবাহ, নারী নির্যাতন সহ স্কুলছুটের সংখ্যা বেড়েছে। বেড়েছে শিশুশ্রমিকের সংখ্যা। এমতাবস্থায় শিক্ষা ও শিক্ষার্থীদের বাঁচানো তথা শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর প্রধান শিক্ষকদের সর্ববৃহৎ সংগঠন।

ডেপুটেশন।

 এর পর প্রতিনিধিদল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিদের কাছেও স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপির মূল বক্তব্য ছিল যে, সঠিক সময়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ সহ স্বাভাবিক পঠন-পাঠন চালু করা হক।

এডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স এন্ড হেডমিস্ট্রেসেস সংগঠনের স্কুল খোলার দাবী সমর্থন করে এসডিপিআই-এর রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম বলেন, “এই প্রধান শিক্ষক সংগঠনের ডেপুটেশন সঠিক। শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষার্থে তাঁদের এই উদ্যোগ। শুধুমাত্র ডেপুটেশন জমা নেওয়া যথেষ্ট নয়, বরং এর বাস্তবায়ন অনতিবিলম্বে দেখতে চাই আমরা। তানাহলে আমরা আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবো।”

ভিডিওতে দেখুন

https://www.youtube.com/watch?v=HDi35YjV7zA&ab_channel=NBTV

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories