Wednesday, March 11, 2026
23.6 C
Kolkata

এবার ট্রাম্পের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে টিকটিক

এনবিটিভি ডেস্ক: আমেরিকায় ট্রাম্পের সঙ্গে টিকটকের তিক্ততা চরমে উঠেছে। বৃহস্পতিবারেই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টিকটকের মূল কোম্পানির সঙ্গে লেনদেন বন্ধের নির্দেশিকায় স্বাক্ষর করেছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এরপরেই আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিল টিকটক।

তারা যে মার্কিন মুলুকে আইনি পথে হাঁটবে তা জানিয়ে টিকটক শুক্রবার একটি বিবৃতিও প্রকাশ করেছে। অর্থাৎ ট্রাম্প সরকারের বিরুদ্ধে আইনি যুদ্ধে হাঁটবে টিকটক।

বৃহস্পতিবার যে অর্ডারে ট্রাম্প সই করেছেন, সেখানে বলা হয়েছে জাতীয় সুরক্ষা রক্ষার জন্য টিকটকের মালিকানা সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া উচিৎ। অর্ডারে বলা হয়েছে, ওই আদেশ জারির ৪৫ দিন পর থেকে আর লেনদেন করা চলচবে না টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স লিমিটেডের সঙ্গে।

জানা যাচ্ছে, আমেরিকায় প্রায় ১৭৫ মিলিয়ন বার এই টিকটক অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছেন মানুষ। সারা বিশ্বজুড়ে এই সোশ্যাল মিডিয়া অ্যাপটিকে মোট এক বিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে বলে জানাচ্ছে রিপোর্ট।

টিকটকের মালিক চিন ভিত্তিক সংস্থা বাইটড্যান্সের মার্কিন হেডকোয়ার্টার রয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়।

এহেন অর্ডারে সই করার পেছনে ট্রাম্প প্রশাসনের বক্তব্য, টিকটক স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট এবং অন্যান্য নেটওয়ার্ক সম্পর্কিত তথ্য যেমন ডেটা এবং ব্রাউজিং হিস্টোরি ও নানান তথ্য ব্যবহারকারীদের কাছ নেয়। আমেরিকা মনে করছে, এই তথ্য সংগ্রহের ফলে চিনা কমিউনিস্ট দল আমেরিকানদের ব্যক্তিগত এবং মালিকানা সম্পর্কিত তথ্যের ক্ষেত্রে একটি হুমকি স্বরূপ দেখা যেতে পারে। আশঙ্কা প্রকাশ করে জানানো হয়েছে, এই সমস্ত তথ্য ফেডারেল কর্মচারী এবং ঠিকাদারদের অবস্থান জানতে, ব্যবহারকারীদের ওপর গুপ্তচরবৃত্তি ও ব্ল্যাকমেল করার জন্য ব্যবহার করা হতে পারে।

Hot this week

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

ইরান যুদ্ধ ইস্যুতে আলোচনায় নিশ্চুপ কেন্দ্র! বিরোধীদের তীক্ষ্ণ প্রশ্ন উত্তাল সংসদ

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই সংসদে পশ্চিম এশিয়ার...

ইরানে হামলার বিরোধিতা জানিয়ে শিয়ালদহে প্রতিবাদে সরব সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা

ইরানে সাম্প্রতিক মার্কিন ও ইজরায়েলি সামরিক হামলার বিরুদ্ধে তীব্র...

ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ না দেওয়ার দাবিতে কমিশনের দ্বারস্থ নাগরিক সংগঠন

রাজ্যের ভোটার তালিকা নিয়ে নতুন করে উদ্বেগ ও বিতর্ক...

‘অমৃত ভারত’ প্রকল্পে বদলে গেল হুগলির শেওড়াফুলি স্টেশন, জীবিকা হারিয়ে বিপাকে অটোচালক ও যাত্রীরা!

হুগলির শেওড়াফুলি রেলস্টেশনকে সম্প্রতি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায়...

Topics

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে থাকতে দিল্লি আদালতের অনুমতি, ১০ দিনের অন্তর্বর্তী জামিন শারজিল ইমামের!

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার তথাকথিত বৃহত্তর ষড়যন্ত্র...

Related Articles

Popular Categories