Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

খয়রাশোলে রামনবমী ধ্বজা বিতরণ ও রামনবমী পালনের আহ্বান, আরএসএস কৌশলের অনুকরণে তৃণমূলের ধর্ম নিয়ে রাজনীতি!

খয়রাশোল: রাজ্য সরকারের দল তৃণমূল কংগ্রেসের তরফে এবার অসাম্প্রদায়িকতার মুখোশের আড়ালে হিন্দুত্ববাদী রাজনীতির প্রসারে সক্রিয় ভূমিকা নেওয়ার অভিযোগ উঠেছে। খয়রাশোল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দোকানদার ও পথচারীদের মধ্যে রামনবমীর ধ্বজা বিতরণ করে তৃণমূল নেতাকর্মীরা। উৎসব পালনে উৎসাহিত করতে সাধারণ মানুষকে ‘ধর্মীয় উদযাপন’-এর ডাক দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাশোলের তৃণমূল প্রধান ভূপেন্দ্রনাথ ঘোষ, অঞ্চল সভাপতি সপ্তম গোপ, এবং শিক্ষক নেতা প্রদীপ মণ্ডলসহ দলের একাধিক শীর্ষনেতা।

মুখে ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ালেও, তৃণমূলের এই কর্মসূচিকে রাজনৈতিক বিশ্লেষকরা ‘আরএসএস-স্টাইলে সাংস্কৃতিক জাতীয়তাবাদ’ ছড়ানোর কৌশল হিসেবে ব্যাখ্যা করছেন। উল্লেখ্য, রামনবমীর মতো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক ঐক্য গড়ার রীতি দীর্ঘদিন ধরে সংঘ পরিবারের সংগঠনগুলির প্রচার কৌশলের অংশ। এবার তৃণমূলের নেতৃত্ব সেই একই পথে হাঁটছে বলে সমালোচকদের অভিমত।

স্থানীয় এক বাসিন্দা নাম গোপন রাখার শর্তে বলেন, “এখানে আগে কখনো তৃণমূল ধর্মীয় প্রতীক নিয়ে এত সক্রিয় হয়নি। বিজেপি-র চাপে হয়তো তারা হিন্দু ভোট ব্যাংক ধরে রাখতে গিয়ে আরএসএস-এর প্রোপাগান্ডা মডেল নকল করছে।”

রাজ্য জুড়ে বিজেপির ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় তৃণমূলের এই ‘নরম হিন্দুত্ব’ কৌশল নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তবে, বিরোধী দলগুলি প্রশ্ন তুলেছে: “ধর্মনিরপেক্ষতার মোড়কে কি তৃণমূল এবার সংঘের এজেন্ডাকেই লালন করছে?”

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories