Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সইয়ের মাধ্যমে বিতর্কীত ওয়াকফ (সংশোধনী) বিলকে আইনে পরিণত করে দিলেন

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪-এ তাঁর সম্মতি জানিয়েছেন। এই বিলটি সংসদের উভয় কক্ষে তুমুল আলোচনা ও বিতর্কের পর পাস হয়েছে। রাজ্যসভায় প্রায় ১৭ ঘণ্টা ধরে চলা আলোচনার পর শুক্রবার ভোরে বিলটি ১২৮টি ভোটে পাস হয়, যেখানে ৯৫ জন সাংসদ এর বিরোধিতা করেন। এর আগে সপ্তাহের শুরুতে লোকসভায় ১৩ ঘণ্টার দীর্ঘ বিতর্কের পর এই বিল অনুমোদিত হয়েছিল। মাননীয় রাষ্ট্রপতি মহাশয়া এই বিতর্কীত বিলটিতে সই করে আইন হিসাবে মান্যতা দিলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনাকে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ওয়াকফ ব্যবস্থায় বহুদিন ধরে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি ছিল। তিনি আরও জানান, এই নতুন আইন জনগণের অধিকার রক্ষা করার পাশাপাশি ব্যবস্থায় স্বচ্ছতা বাড়িয়ে তুলবে।

মুসলিম সংগঠনগুলি বলছে, এই আইনের মাধ্যমে কেন্দ্র ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ন্ত্রণে বৈধতা পেতে চাইছে, যা সম্প্রদায়ের স্বায়ত্তশাসনের উপর আঘাত। বিরোধী দলগুলি সংসদে ও রাস্তায় আইনটির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ইস্যু আগামী নির্বাচনেও প্রভাব ফেলতে পারে। আইনগত লড়াইয়ের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টে মামলাগুলির শুনানির জন্য এখন তদারকি করা হচ্ছে। আইনটি স্থগিত করার দাবি জানিয়ে পিটিশনগুলিতে বলা হয়েছে, “ওয়াকফ ব্যবস্থাপনা মুসলিম ব্যক্তিগত আইনের অংশ, যা রাষ্ট্রের হস্তক্ষেপ থেকে সুরক্ষিত।” সরকারের পক্ষ থেকে আইনজীবীরা এটিকে “প্রশাসনিক সংস্কার” বলে উল্লেখ করলেও বিতর্কের অবসান এখন আদালতের হাতে।

এর আগেও বিতর্কীত কৃষি বিলকে আইন হিসাবে অনুমোদন দেওয়ার পরেও আন্দোলনের চাপে তা প্রত্যাহার করতে বাধ্য হয় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রিয় সরকার। ওয়াকফ নিয়েও কি একই ঘটনা ঘটবে? এর উত্তর একমাত্র সময়ই দিতে পারবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories