Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

ইতিহাসে ইতি: কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি পুরনো চিমনি মাটিতে মিশিয়ে ফেলা হল

রবিবার দুপুর ১টা ১৫ মিনিটে এক প্রচণ্ড শব্দে কেঁপে উঠল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের চত্বর। ডিনামাইটের বিস্ফোরণে ধুলোয় মিশে গেল কেন্দ্রের দুটি পরিত্যক্ত চিমনি। একসময় যেখান থেকে ছয়টি চিমনি মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকত, সেখানে এখন দাঁড়িয়ে মাত্র চারটি।

চিমনি দুটির আয়ু ফুরিয়ে যাওয়ার পর, বিদ্যুৎ দপ্তরের নির্দেশে সেগুলিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল আনা হয়েছিল, যারা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেগুলি নামিয়ে দেয় মাটিতে। গোটা প্রক্রিয়া চলাকালীন এলাকা ঘিরে রাখা হয় সুরক্ষার ঘেরাটোপে।

১৯৮৪ সালে রাজ্যের বিদ্যুৎ সংকট দূর করতে গড়ে ওঠে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। ২১০ মেগাওয়াট উৎপাদনক্ষমতা সম্পন্ন একটি ইউনিট দিয়ে যাত্রা শুরু হলেও, পরবর্তী বছরেই আরও পাঁচটি ইউনিট যুক্ত হয়। প্রতিটি ইউনিটের সঙ্গে স্থাপিত হয় আলাদা চিমনি, যা বহু বছর ধরে এলাকার পরিচিত ল্যান্ডমার্ক হয়ে দাঁড়িয়ে ছিল।

সময়ের সঙ্গে সঙ্গে যন্ত্রাংশের কার্যক্ষমতা কমতে থাকে। প্রথম ও দ্বিতীয় ইউনিটের মেয়াদ শেষ হওয়ায়, সেগুলির সঙ্গে থাকা দুটি চিমনি আর ব্যবহার উপযোগী ছিল না। অবশেষে সেগুলিকে নিরাপদভাবে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

দীর্ঘকাল ধরে আকাশছোঁয়া চিমনি দুটি শুধু কারিগরি দিক থেকেই নয়, আবেগের স্থানও দখল করে নিয়েছিল স্থানীয় বাসিন্দাদের মনে। তাই ধ্বংসের মুহূর্তে অনেকেই স্মৃতিমেদুর হয়ে পড়েন। তবে আধুনিকীকরণ ও নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্তকে সময়োপযোগী পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories