Thursday, March 12, 2026
24.2 C
Kolkata

উত্তরাখন্ড বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি পেশ

প্রথম রাজ্য হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি পেশ করা হলো উত্তরাখন্ড বিধানসভার বিশেষ অধিবেশনে।

মঙ্গলবার ওই বিল পেশ করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এ সময় তিনি বলেন, ‘আজ আমাদের অপেক্ষার দিন শেষ। দেশের নাগরিকদের সমান অধিকার দেওয়ার কাজ উত্তরাখন্ড থেকেই শুরু হচ্ছে।’

বিলটি আইনে পরিণত হলে রাজ্যের সব ধর্মাবলম্বীর জন্য বিবাহ, বিবাহবিচ্ছেদ, সম্পত্তির ভাগাভাগি, খোরপোষ, উত্তরাধিকার, সন্তান দত্তক গ্রহণ প্রভৃতি এক রকমভাবে প্রযোজ্য হবে।

বিধানসভায় পেশ করা ওই বিলের খসড়ায় বেশ কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে। তার মধ্যে আছে, যারা যাঁরা বিয়ে না করে ‘লিভ ইন’ সম্পর্কে থাকতে চান, তাঁদের জেলা প্রশাসনে নাম নথিভুক্ত করতে হবে।

লিভ ইন সম্পর্ক নথিভুক্ত করতে ওয়েবসাইট তৈরি করা হবে। প্রতিটি আবেদনপত্র খতিয়ে দেখবে জেলা কর্তৃপক্ষ। লিভ ইন সম্পর্কের ফলে সন্তানের জন্ম হলে তারা বৈধ বলে গণ্য হবে। সেসব শিশু ওই দম্পতির সম্পত্তির সমান উত্তরাধিকারীও হবে। কোনো নারীকে তাঁর লিভ ইন পার্টনার ছেড়ে গেলে তিনি খোরপোষের অধিকারী হবেন।

এই বিলে বহুবিবাহ নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে। সব ধর্মের জন্যই বাল্যবিবাহ বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
দেশের সব নাগরিকের জন্য অভিন্ন ফৌজদারি বিধি চালু আছে। কিন্তু দেওয়ানি বিধি জাত, ধর্ম, সম্প্রদায়, অঞ্চলভিত্তিতে আলাদা।

Hot this week

কাজের জন্য ছত্তিশগড়ে পাড়ি, তারপর থেকেই নিখোঁজ মুর্শিদাবাদের পরিযায় শ্রমিক চাঁদ আলি

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন জালাদিপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের খোঁজ...

ঐতিহাসিক ওয়াকফ কবরস্থানের জমি ব্যক্তিগত সম্পত্তি নয়, জানাল দিল্লির আদালত!

দিল্লির সিভিল লাইন্স এলাকায় অবস্থিত শতবর্ষ প্রাচীন ‘শের জং...

বিফ কেলেঙ্কারিতে নাম জড়ালো বিজেপি মন্ত্রীর ছেলে নিখিল গড়করির

মহারাষ্ট্রে গোমাংস রপ্তানি নিয়ে ফের নতুন বিতর্ক সামনে এসেছে।...

জনসমাগম না থাকায় হুগলিতে বাতিল বিজেপির পরিবর্তন যাত্রার সভা

হুগলির পোলবা এলাকায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে ঘিরে নির্ধারিত সভা...

যুদ্ধের ১০ দিনের মধ্যেই আমেরিকা ও ইসরায়েলের শেষ হয়ে গেল ৭৫% গোলাবারুদ! দাবি করছে ইরান

মধ্যপ্রাচ্যে ইরান, ইজরায়েল ও আমেরিকার সংঘাত ক্রমেই তীব্র আকার...

Topics

কাজের জন্য ছত্তিশগড়ে পাড়ি, তারপর থেকেই নিখোঁজ মুর্শিদাবাদের পরিযায় শ্রমিক চাঁদ আলি

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন জালাদিপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের খোঁজ...

ঐতিহাসিক ওয়াকফ কবরস্থানের জমি ব্যক্তিগত সম্পত্তি নয়, জানাল দিল্লির আদালত!

দিল্লির সিভিল লাইন্স এলাকায় অবস্থিত শতবর্ষ প্রাচীন ‘শের জং...

বিফ কেলেঙ্কারিতে নাম জড়ালো বিজেপি মন্ত্রীর ছেলে নিখিল গড়করির

মহারাষ্ট্রে গোমাংস রপ্তানি নিয়ে ফের নতুন বিতর্ক সামনে এসেছে।...

জনসমাগম না থাকায় হুগলিতে বাতিল বিজেপির পরিবর্তন যাত্রার সভা

হুগলির পোলবা এলাকায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে ঘিরে নির্ধারিত সভা...

এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে মালদা শহরে নাগরিকদের বিশাল মিছিল

মালদা শহরে মঙ্গলবার নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষা মঞ্চের উদ্যোগে...

Related Articles

Popular Categories