Saturday, July 25, 2026
27 C
Kolkata

উত্তরপ্রদেশে বদরুদ্দিন শাহের দরগাহ হিন্দুদের হস্তান্তরের নির্দেশ আদালতের

উত্তরপ্রদেশের মুসলিম পক্ষকে একটি দরগা হিন্দুদের কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার কবরস্থান এবং সুফি সাধক শেখ বদরুদ্দিন শাহের দরগা রয়েছে এমন একটি স্থানের মালিকানা চেয়ে মুসলিম পক্ষের করা কয়েক দশকের পুরোনো একটি আবেদন প্রত্যাখান করেছে বাগপত জেলা আদালত।
সিভিল জজ শিবম দ্বিবেদী ওই আদেশ দেন।
উল্লেখ্য, বদরুদ্দিন শাহের দরগাহটি ৬০০ বছরের পুরোনো। এটি বাগপত জেলার বারনাওয়া গ্রামে অবস্থিত। ৫৩ বছর আগে হিন্দুরা দাবি করে দরগাহটির স্থানে  মহাভারতে উল্লেখিত ‘লক্ষগৃহ’- এর অবস্থান ছিল।
১৯৭০ সালে দরগার তত্ত্বাবধায়ক মুকিম খান হিন্দুরা দরগায় অনুপ্রবেশ করে প্রার্থনা চেষ্টা করেছে বলে আদালতে অভিযোগ করেন। স্থানীয় হিন্দু পুরোহিত কৃষ্ণদত্ত মহারাজকে ওই মামলায় বিবাদী করা হয়।
বিবাদীদের পক্ষে আইনজীবী রণবীর সিং সংবাদমাধ্যকে বলেন, আমরা আদালতে লক্ষাগ্রহের সমস্ত প্রমাণ পেশ করেছি যার ভিত্তিতে আদালত মুসলিম পক্ষের আবেদন প্রত্যাখ্যান করেছে।
এদিকে এই আদেশ প্রত্যাখান করে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন মুসলিম পক্ষের আইনজীবি অ্যাডভোকেট শহিদ খান।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories