Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ

 

ইসলামি প্রজাতন্ত্র ইরানকে একঘরে করার জন্য মার্কিন সরকার এতদিন যে প্রচেষ্টা চালিয়ে আসছিল সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্যপদ লাভের মধ্য দিয়ে তেহরান তা ব্যর্থ করে দিয়েছে। ইরানের এই অর্জনের ফলে এশিয়ায় মার্কিন বলদর্পিতা দারুণভাবে বাধাগ্রস্ত হবে।

 

তেহরান বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ মারান্দি ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। তিনি বলেন, আমেরিকা দীর্ঘদিন ধরে অব্যাহতভাবে ইরানকে একঘরে করার চেষ্টা চালিয়ে আসছে। তারা ইরানকে ক্ষতিগ্রস্ত ও কোণঠাসা করার চেষ্টা করছে কিন্তু সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যপদ লাভের পর ইরানকে একঘরে করার মার্কিন সক্ষমতা অনেক কমে যাবে।

 

 

অধ্যাপক মারান্দি বলেন, এশিয়া হচ্ছে ভবিষ্যৎ অর্থনীতি পাওয়ার হাউস এবং দিনদিন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে, অন্যদিকে পাশ্চাত্যের দেশগুলো তাদের শক্তি হারাচ্ছে।

 

অধ্যাপক মারান্দি আরো বলেন, সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যপদ পাওয়ার কারণে তা যেমন ইরানের জন্য লাভজনক হবে তেমনি এই সংস্থার জন্যই লাভজনক হবে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories