Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

ত্রিপুরায় সংখ্যালঘুদের উপর অমানবিক কর্মকান্ডের প্রতিবাদে ত্রিপুরা ভবনে স্মারকলিপি প্রদান ইউএসএফ-এর

এনবিটিভি ডেস্কঃ সম্প্রীতি ত্রিপুরায় ঘটে চলা সংখ্যালঘুদের উপর অমানবিক কর্মকাণ্ডের প্রতিবাদে ইউনাইটেড সোশ্যাল ফাউন্ডেশন(ইউ.এস‌.এফ)এর পক্ষ থেকে ত্রিপুরা ভবনে ছয় দফা দাবির ভিত্তিতে স্মারকলিপি প্রদান করা হয়।

নিম্নলিখিত দাবিগুলি হল-:১, পুলিশ প্রশাসন দিয়ে আক্রান্ত এলাকা সম্ভাবনাময় আক্রান্ত এলাকার মসজিদ-মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা দিতে হবে।

২, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর পূর্ণ নির্মাণের জন্য আর্থিক সাহায্য দিতে হবে।

৩,ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের ঘরবাড়ি পুনঃনির্মাণের জন্য সরকারি আর্থিক সাহায্য দিতে হবে।

৪, হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের আইন অনুযায়ী শাস্তি প্রদান করতে হবে।

.৫,প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে সংখ্যালঘু নিপীড়িত মানুষদের নিরাপত্তা দিতে হবে।

৬,হিংসাত্মক ঘটনায় যদি কোনো মানুষের মৃত্যু ঘটে তাহলে সেই পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে।

এদিন ত্রিপুরা ভবনে ইউএসএফ এর পক্ষ থেকে ১১ জন সদস্যের এক প্রতিনিধি দল ত্রিপুরার জয়েন্ট কমিশনার শ্রী আশিস দত্ত মহাশয়ের হাতে স্বারকলিপি তুলে দেওয়া হয় এবং আবেদন করা হয় এই স্মারকলিপি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কাছে পৌঁছে দেওয়া আর্জি জানানো হয়।

এদিনের প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজকর্মী রিয়াজুল ইসলাম রাজু,সংগঠনের রাজ্য নেতৃত্ব ডাঃ আজিজার রহমান,শরীফ আহমেদ, রাকিবুল ইসলাম,এন্তাজুল গাজী,সেখ শামীম,মহঃ আকাশ,মহঃ সালামিন প্রমূখ রাজ্য নেতৃত্ব।

সংগঠনের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাজু বলেন, “আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বসবাস করি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের প্রশাসন সকল মানুষের জন্য নিরাপত্তা সুনিশ্চিত করবে এটাই আমরা কাঙ্খিত।” তিনি আরও বলেন,  “ত্রিপুরার ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ত্রিপুরা সরকার ব্যর্থ।” ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে অবিলম্বে পদত্যাগ করার জন্য দাবি করেন তিনি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories