Thursday, March 12, 2026
24.2 C
Kolkata

মণিপুর হিংসা: নগ্ন অবস্থায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুই মহিলাকে মণিপুর হিংসা ভিডিও ভাইরাল

এনবিটিভি, ওয়েব ডেস্ক: নগ্ন অবস্থায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুই মহিলাকে। তারপরে গণধর্ষণের শিকার হয়েছেন তাঁরা। অগ্নিগর্ভ মণিপুরে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। অভিযোগের আঙুল উঠেছে মণিপুরের মেতেই সম্প্রদায়ের দিকে। যদিও এই বিষয়ে মণিপুর পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

জানা গিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটি গত ৪ মে তোলা হয়েছে। তার ঠিক আগের দিনই মণিপুরে দুই জনজাতি কুকি ও মেতেইদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ভিডিওর দুই নির্যাতিতা কুকি সম্প্রদায়ভুক্ত বলেই জানা গিয়েছে। রাজ্যের জনজাতি সংগঠন আইটিএলএফের তরফে বলা হয়েছে, কুকি-জো সম্প্রদায়ের দুই মহিলার উপরে অকথ্য নির্যাতন চালিয়েছে মেতেইরা। গত ৪ মে কাংপোকপি জেলায় এই ঘটনা ঘটেছে। ওই দুই মহিলা কেঁদে কেঁদে কার্যত ভিক্ষা করেন। তা সত্ত্বেও তাদের কথায় কান দেওয়া হয়নি।

নির্যাতিতাদের পরিচয় প্রকাশ করার জন্যই অভিযুক্ত মেতেইরা এই ভিডিও প্রকাশ করেছে বলেই আইটিএফএলের অভিযোগ। জাতীয় মহিলা কমিশন ও জনজাতি কমিশন এই ভিডিওর ভিত্তিতে কড়া পদক্ষেপ করুক, এমন আবেদনও জানানো হয়েছে। ভিডিও ছড়িয়ে পড়ার পরে তীব্র নিন্দায় সরব হয়েছে একাধিক রাজনৈতিক দল। ত্রিপুরার তিপ্রা মথার প্রধান বিক্রম মাণিক্য দেববর্মা টুইট করে বলেন, “জনজাতিভুক্ত দুই মহিলাকে নিগ্রহ করা হচ্ছে। দুই জনজাতির মধ্যে সম্পর্ক একেবারে নষ্ট হয়ে গিয়েছে। ঘৃণার জয় হয়েছে সেরাজ্যে।”

Hot this week

কাজের জন্য ছত্তিশগড়ে পাড়ি, তারপর থেকেই নিখোঁজ মুর্শিদাবাদের পরিযায় শ্রমিক চাঁদ আলি

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন জালাদিপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের খোঁজ...

ঐতিহাসিক ওয়াকফ কবরস্থানের জমি ব্যক্তিগত সম্পত্তি নয়, জানাল দিল্লির আদালত!

দিল্লির সিভিল লাইন্স এলাকায় অবস্থিত শতবর্ষ প্রাচীন ‘শের জং...

বিফ কেলেঙ্কারিতে নাম জড়ালো বিজেপি মন্ত্রীর ছেলে নিখিল গড়করির

মহারাষ্ট্রে গোমাংস রপ্তানি নিয়ে ফের নতুন বিতর্ক সামনে এসেছে।...

জনসমাগম না থাকায় হুগলিতে বাতিল বিজেপির পরিবর্তন যাত্রার সভা

হুগলির পোলবা এলাকায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে ঘিরে নির্ধারিত সভা...

যুদ্ধের ১০ দিনের মধ্যেই আমেরিকা ও ইসরায়েলের শেষ হয়ে গেল ৭৫% গোলাবারুদ! দাবি করছে ইরান

মধ্যপ্রাচ্যে ইরান, ইজরায়েল ও আমেরিকার সংঘাত ক্রমেই তীব্র আকার...

Topics

কাজের জন্য ছত্তিশগড়ে পাড়ি, তারপর থেকেই নিখোঁজ মুর্শিদাবাদের পরিযায় শ্রমিক চাঁদ আলি

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন জালাদিপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের খোঁজ...

ঐতিহাসিক ওয়াকফ কবরস্থানের জমি ব্যক্তিগত সম্পত্তি নয়, জানাল দিল্লির আদালত!

দিল্লির সিভিল লাইন্স এলাকায় অবস্থিত শতবর্ষ প্রাচীন ‘শের জং...

বিফ কেলেঙ্কারিতে নাম জড়ালো বিজেপি মন্ত্রীর ছেলে নিখিল গড়করির

মহারাষ্ট্রে গোমাংস রপ্তানি নিয়ে ফের নতুন বিতর্ক সামনে এসেছে।...

জনসমাগম না থাকায় হুগলিতে বাতিল বিজেপির পরিবর্তন যাত্রার সভা

হুগলির পোলবা এলাকায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে ঘিরে নির্ধারিত সভা...

এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে মালদা শহরে নাগরিকদের বিশাল মিছিল

মালদা শহরে মঙ্গলবার নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষা মঞ্চের উদ্যোগে...

Related Articles

Popular Categories