Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে পিরোজপুরে জাসদের মানববন্ধন

 

জালিস মাহমুদ

,পিরোজপুর প্রতিনিধিঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটুক্তি ও অপসারনের হুমকিদাতা,ইতিহাস,ঐতিহ্য,সংস্কৃতি,সভ্যতা,প্রগতি বিরোধী,মুক্তিযুদ্ধ বিরোধী,নারী বিদ্বেষী ও অশান্তি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবীতে আজ পিরোজপুর জেলা জাসদের উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

৫ নভেম্বর (শনিবার) সকাল দশ ঘটিকায় পিরোজপুর জেলা শহরের টাউন ক্লাব সড়কে আয়োজিত মানববন্ধনে পিরোজপুর জেলা জাসদের সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাসদের সহ-সভাপতি সৈয়দ নাসিম ইকবাল, সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
বক্তারা বলেন যে, ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে একদল প্রতিক্রিয়াশীল গোষ্ঠী মিথ্যাচার করে যাচ্ছে, তারা দেশের ইতিহাস,ঐতিহ্য ও সংস্কৃতি সাথে ধর্মকে সম্পৃক্ত করে অপপ্রচার চালাচ্ছে।
তারা আরও বলেন, ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার এখনই উপযুক্ত সময়।মানববন্ধন থেকে ধর্মীয় রাজনীতির বিষবৃক্ষকে উপড়ে ফেলে অসাম্প্রদায়িক দেশ গড়তে সরকারের প্রতি আহবান জানানো হয়।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories