Tuesday, March 10, 2026
24.2 C
Kolkata

আজ সত্যিই আমার জন্য নতুন বছর : বিলকিস বানু

২০০২ সালে ‍গুজরাটে গণধর্ষণের জন্যে সাজাপ্রাপ্ত ১১ জনকে সুপ্রীম কোর্ট কারাগারে যেতে হবে বলায় স্বস্তি প্রকাশ করেছেন  গণহত্যার সময় বেঁচে যাওয়া বিলকিস বানু।

তিনি রায়ের পর বলেন, আজ সত্যিই নতুন বছর। যেসব হিন্দুত্ববাদীরা আমার পরিবারকে হত্যা করছে গণধর্ষণ করেছে তাদেরকে কারাগারে ফিরে যেতে হবে।

ভাল আচরণের জন্যে গুজরাট সরকার সাজাপ্রাপ্ত ধর্ষকদের গত বছর তাদের মুক্তি দিয়েছিল।

এ ব্যাপারে বিলকিস বানুর সম্পূর্ণ বিবৃতি

আজ সত্যিই আমার জন্য নতুন বছর। আমি স্বস্তিতে কেঁদেছি। দেড় বছর পর প্রথমবার হাসলাম। আমার সন্তানদের জড়িয়ে ধরেছি। আমার বুক থেকে পাহাড়ের মত পাথর নেমে গেছি।  আমি আবার শ্বাস নিতে পারছি। এই ন্যায়বিচারের জন্যে আমি ভারতের মাননীয় সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাচ্ছি।  

আমি আগেও বলেছি, আজ আবার বলছি, এরকম লড়াই কখনো একা করা যায় না। আমার স্বামী এবং আমার সন্তানরা আমার পাশে আছে।  ঘৃণার সময়ে বন্ধুরা আমাকে ভালবাসা দিয়েছে। কঠিন সময়ে আমার হাত ধরেছে। আমার আইনজীবি অ্যাডভোকেট শোভা গুপ্ত একজন অসাধারণ আইনজীবি। তিনি   ২০ বছর ধরে আমার পাশে আছেন। তিনি আমাকে ন্যায়বিচারের প্রতি আশা হারাতে দেননি। 

দেড় বছর আগে আসামিদের মুক্তি দিয়ে যখন আমার পরিবারকে কলঙ্কিত করা হলো তখন আমি ভেঙ্গে পড়েছিলাম। আমি অনুভব করছিলাম আমার সাহস শেষ হয়ে যাচ্ছে। যতক্ষণ না লক্ষ লক্ষ ভারতীয় সাধারণ নারী পুরুষ আমার পাশে এসে দাড়ায়। তারা সুপ্রীম কোর্টে পিআইএল পিটিশন দাখিল করে।মুম্বাই থেকে ৮৫০০ জন, কর্ণাটকের ২৯টি জেলা থেকে ৪০ হাজার জন খোলা চিঠি লিখেন। প্রতিটি মানুষের কাছে আমাদের কৃতজ্ঞতা।  এই ন্যায়বিচার শুধু আমার জন্যে নয়। ভারতের প্রতিটি মহিলার জন্যে।

 আজ আমার হৃদয় থেকে যে দোয়া আসছে সেটা আইনের শাসন, সর্বোপরি আইনের শাসন এবং আইনের সামনে সমতা, সবার জন্য।

Hot this week

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

রমজানের মাসে চরম বিদ্যুৎ বিভ্রাট! ক্ষুব্ধ মুর্শিদাবাদবাসী

রমজান মাসের মধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে...

মালদায় গৃহবধূকে নৃশংসভাবে মাথা থেতলে খুন

মালদার ইংরেজবাজার থানার আনন্দমোহরপুর এলাকায় রবিবার ভোরে এক মহিলার...

SIR এ অধিকাংশ মুসলিম নাম বাদ যাওয়ায় তীব্র প্রতিবাদে নামল নস্যশেখ ও ইমাম-মুয়াজ্জিন সংগঠন

কোচবিহারে ভোটার তালিকায় নির্বাচন কমিশনের SIR ঘিরে বিভিন্ন মহলে...

লখনউয়ে মুসলিম দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা!

উত্তরপ্রদেশের লখনউয়ের জানকিপুরম এলাকায় একটি আখের রসের ছোট দোকানে...

Topics

রমজান মাসে উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরে এক ইমামের উপর নৃশংস হামলা, গ্রেফতার ১

উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগর জেলায় ইমামের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে...

Related Articles

Popular Categories