Sunday, March 8, 2026
29.1 C
Kolkata

আলিগড়ের হাসপাতালের সামনে মুসলিম রোগীকে পিটিয়ে খুন

এনবিটিভি ডেস্ক: আমি ওদের কাছে আমার স্বামীর প্রাণভিক্ষা চেয়েছিলাম। বলেছিলাম, এভাবে মারবেন না। ও মরে যাবে। তবুও ওরা শুনল না। এতটুকু মায়া ওরা দেখাল না দেশের একজন মুসলিম নাগরিকের প্রতি। এই কথাগুলোই বলছিলেন মৃত সুলতানের স্ত্রী।

সুলতানের বয়স হয়েছিল ৪৪। এই বয়সের একজন ব্যাক্তিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। হত্যার অভিযোগের তির আলিগড়ের একটি প্রাইভেট হাসপাতাল স্টাফের দিকে। আলিগড়ের কারেকা তেহসিলের বাসিন্দা ছিলেন সুলতান।

  • ২ জুলাই তার স্ত্রী, পুত্র ও ভাইপো চমন আলিগড়ের এন বি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলেন। পরিবারের বয়ান অনুসারে, সুলতান ডিসিউরিয়া (মূত্র সংক্রান্ত রোগ) রোগে ভুগছিলেন কিছুদিন থেকে। প্রাইভেট হাসপাতালগুলো মানুষের পকেট কাটে, ওরা কষাই, এমন কথা প্রায়শই শোনা যায়। এক্ষেত্রে অনেকটা সেটাই ঘটে।  অতিরিক্ত অর্থের দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ। এইসময় সেটা দিতে অস্বীকার করায় স্টাফরা সুলতানকে পেটাতে শুরু করে। মারতে মারতে আক্রোশে মেরেই ফেলে।

এইদিনই একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। তাতে দেখা যায়, একজন মানুষ হাসপাতাল থেকে দৌড়ে গিয়ে স্কুটিতে বসা মানুষকে মারছে। সুলতানের ভাইপো চমন জানান, আমি ও সুলতান স্কুটিতে ছিলাম। আরেকটি ভিডিয়োতে চমন একজনকে ধাক্কা দিয়ে আত্মরক্ষা করে। এই সময় তার কাকা প্রচণ্ড আহত। রক্তক্ষরণ হচ্ছিল। প্রাণনাশের আশঙ্কায় চমন পালটা প্রতিরোধের চেষ্টা করে। কিন্তু শেষরক্ষা হয়নি। যেখানে মানুষ প্রাণ বাঁচানোর তাগিদে যায়, সেখানে গিয়েই প্রাণ খোয়াতে হল সুলতানকে।

সৌজন্যে: পুবের কলম পত্রিকা

Hot this week

করণদিঘিতে বিজেপির ‘পরিবর্তন সভা’য় কম উপস্থিতি, খালি চেয়ার ঘিরে শুরু রাজনৈতিক আলোচনা

উত্তর দিনাজপুরের করণদিঘিতে বিজেপির ডাকা একটি ‘পরিবর্তন সভা’ ঘিরে...

ইরানে দ্রুত জয়ের আশা ধাক্কা খেল, চাপে ট্রাম্প প্রশাসন

ইরানে শুরু হওয়া সামরিক সংঘাত ঘিরে দ্রুত জয়ের যে...

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

Topics

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

Related Articles

Popular Categories