Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

বাবা আরএসএস-ঘনিষ্ঠ, মেয়ে তৃণমূলের প্রার্থী—রাজ্যসভায় চমক মেনকা গুরুস্বামী

রাজ্যসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় সবচেয়ে বেশি চর্চায় নাম আইনজীবী মেনকা গুরুস্বামীর। তাঁর রাজনৈতিক এবং ব্যক্তিগত—দুই পরিচয় নিয়েই আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি আইপ্যাক সংক্রান্ত মামলায় তৃণমূলের হয়ে আদালতে লড়েছেন মেনকা। আদালতে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে শুধুমাত্র নামে সম্বোধন করলে তিনি আদালতের শালীনতা বজায় রাখার কথা বলেন। সেই ঘটনাও তখন শিরোনামে আসে।

মেনকার পারিবারিক পটভূমিও কম আলোচিত নয়। তাঁর বাবা মোহন গুরুস্বামী একসময় আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন। অটল বিহারী বাজপেয়ী সরকারের সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা-র উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। রাজনৈতিক মহলে তিনি বিজেপির কৌশল নির্ধারণের সঙ্গে যুক্ত ছিলেন বলেই পরিচিত। তবে বাবার রাজনৈতিক অবস্থান থেকে নিজেকে আলাদা রেখেই নিজের পথ তৈরি করেছেন মেনকা—এমনটাই মনে করছেন অনেকে।

ব্যক্তিগত জীবনেও তিনি খোলামেলা। তিনি সমকামী এবং এলজিবিটিকিউ+ অধিকারের পক্ষে দীর্ঘদিন ধরে সরব। ২০১৮ সালে সুপ্রিম কোর্টে ৩৭৭ ধারা বাতিলের মামলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। সেই মামলায় তাঁর সঙ্গে লড়েছিলেন আইনজীবী অরুন্ধতী কাটজু, যিনি তাঁর সঙ্গীও।

রাজ্যসভায় নির্বাচিত হলে মেনকার প্রার্থী পদ রাজনীতির পাশাপাশি সামাজিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories