Sunday, March 8, 2026
22.8 C
Kolkata

করোনা আক্রান্তের নিরিখে ইতালিকে টপকে ছয়ে উঠে এল ভারত

এনবিটিভি ডেস্ক: যত দিন যাচ্ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর হিসেবে সকলকে ছাপিয়ে যাচ্ছে ভারত। শনিবারও নতুন রেকর্ড গড়ল দেশ। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯,৮৮৭ জন। যা আগের কদিনের হিসেবে নতুন রেকর্ড। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩৬ হাজার ৬৫৭ জন। এই সংখ্যার নিরিখে ভারত এবার ইতালিকেও ছাপিয়ে গেল। অর্থাৎ মোট করোনা আক্রান্তের নিরিখে ভারত এখন বিশ্বের ষষ্ঠ স্থানে উঠে এল।

ভারতের আগে প্রথম পাঁচে আছে এখন আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন ও স্পেন। তবে শুধু আক্রান্তের হিসেবেই নতুন রেকর্ড হচ্ছে তাই নয়। করোনায় মৃত্যুর নিরিখেও রোজ নিজের রেকর্ড নিজেই ভাঙছে ভারত। গত ২৪ ঘন্টায় ভারতে ২৯৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। যা একদিনের নিরিখে নতুন রেকর্ড। এখনও পর্যন্ত ভারতে ৬,৬৪২ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯ ভাইরাসের থাবায়। এরমধ্যে একমাত্র মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ২,৮৪৯ জনের। এরপরেই রয়েছে গুজরাট, সেখানে মারা গিয়েছেন ১,১৯০ জন করোনা রোগী।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এরপর রয়েছে দিল্লি (৭০৭), মধ্যপ্রদেশ (৩৮৪) পশ্চিমবঙ্গ (৩৬৬), উত্তরপ্রদেশ (২৫৭), তামিলনাড়ু (২৩২), রাজস্থান (২১৮) ও তেলেঙ্গানা (১১৩)। অপরদিকে পশ্চিমবঙ্গেও হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪২৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৭,৩০৩ জন।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories