Tuesday, March 10, 2026
26.8 C
Kolkata

কিশোরগঞ্জ প্রধানমন্ত্রীর শেখ হাসিনা জন্মদিনে কেক কাটা, আলোচনা সভা

মোঃশামীম মিয়া

কিশোরগঞ্জ প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে কিশোরগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কেক কাটা, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।
এতে অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ প্রমুখ কেক কাটা, আলোচনা সভা ও দোয়ায় অংশ নেন।
এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তর ও বিভাগের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীসহ সকলের উপস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত মুজিব বর্ষ কর্ণারে সংরক্ষণের জন্য প্রধানমন্ত্রীর একটি ছবি উন্মোচন করা হয়।
ছবি উন্মোচন শেষে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তাগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার অবদান সম্পর্কে আলোচনা করেন।
এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জীবনীনির্ভর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় ও বিভিন্ন প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়

Hot this week

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

ইরান যুদ্ধ ইস্যুতে আলোচনায় নিশ্চুপ কেন্দ্র! বিরোধীদের তীক্ষ্ণ প্রশ্ন উত্তাল সংসদ

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই সংসদে পশ্চিম এশিয়ার...

ইরানে হামলার বিরোধিতা জানিয়ে শিয়ালদহে প্রতিবাদে সরব সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা

ইরানে সাম্প্রতিক মার্কিন ও ইজরায়েলি সামরিক হামলার বিরুদ্ধে তীব্র...

ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ না দেওয়ার দাবিতে কমিশনের দ্বারস্থ নাগরিক সংগঠন

রাজ্যের ভোটার তালিকা নিয়ে নতুন করে উদ্বেগ ও বিতর্ক...

‘অমৃত ভারত’ প্রকল্পে বদলে গেল হুগলির শেওড়াফুলি স্টেশন, জীবিকা হারিয়ে বিপাকে অটোচালক ও যাত্রীরা!

হুগলির শেওড়াফুলি রেলস্টেশনকে সম্প্রতি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায়...

Topics

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে থাকতে দিল্লি আদালতের অনুমতি, ১০ দিনের অন্তর্বর্তী জামিন শারজিল ইমামের!

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার তথাকথিত বৃহত্তর ষড়যন্ত্র...

Related Articles

Popular Categories