Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

কেন্দ্রীয় বাহিনী থাকবে ক্যাম্পে আর বুথে, মাঠে থাকব আমরা। আর খেলা হবে!

কেন্দ্রীয় বাহিনী থাকবে ক্যাম্পে আর বুথে, মাঠে থাকব আমরা। আর খেলা হবে! দলীয় কর্মীদের উদ্দেশ্যে এমনই নির্দেশ দিয়ে বিতর্কে জড়ালেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা মোদাসসের হোসেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন কেন্দ্রীয় বাহিনী আসছে ঠিক সেই সময় দলীয় কর্মীদের উজ্জীবিত করার জন্য এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতা। তার সাফ নিদান আমাদের এলাকায় তৃণমূলের লোক ছাড়া অন্য কেউ ভোট দিতে যেতে পারবে না। বুথে থাকবে আধা সামরিক বাহিনী,মাঠে থাকবে আমাদের ছেলেরা। তৃণমূল নেতার এমন বক্তব্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা।

ভাঙড়ের ভোগালি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার কাঠালিয়াতে একটি কর্মীসভার আয়োজন করে তৃণমূল নেতা মোদাসসের হোসেন। সকলের উদ্দেশ্যে যখন বক্তব্য রাখছেন তখন মঞ্চে ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম, ব্লক সভাপতি ওহিদুল ইসলাম সহ অনান্যরা। তৃণমূল নেতার সাফ মন্তব্য, সকলে বলছে খেলা হবে,হ্যাঁ খেলা হবে কিন্তু এখানে শুধু তৃণমূলের ছেলেরাই খেলবে। বিরোধী শূন্য খেলা হবে ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়, ছেলেরা তৈরি আছে। এখানে ভোটটা করাবে তৃণমূলের ছেলেরাই। এদিন বক্তব্য রাখতে গিয়ে আরাবুল ইসলাম বলেন, ভাঙড়ের খেলার মত বিকল্প দল কেউ নেই, খেলার জন্য তৃণমূল কংগ্রেস সর্বদা প্রস্তুত আছে। এই খেলা আমরাই খেলবো,এই খেলা আমরাই জিতব।
এদিনেত তৃণমূল নেতাদের বক্তব্যের পরিপেক্ষিতে দক্ষিণ ২৪ পরগণা পূর্ব জেলার বিজেপি সভাপতি সুনীপ দাস জানান, লোকসভা ভোটের পুনরাবৃত্তি ভাঙড়ে হবে। কেন্দ্রীয় বাহিনী কোথায় থাকে তা ভোটের সময় দেখা যাবে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories